সুস্থতার জন্য মধু

লাইফস্টাইল ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ১৫:১৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৫:১৮

সুস্থ থাকতে চাইলে মধু খেতে পারেন প্রতিদিন। এতে রয়েছে ভিটামিন, মিনারেল এবং আরও বেশকিছু উপকারী উপাদান যা সুস্থতার জন্য অপরিহার্য। পাশাপাশি ঠাণ্ডা, কাশিতে মধু খেলেও উপকার মেলে। জেনে নিন মধুর উপকারিতা।

মধু

  • প্রতিদিন মধু খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। মধুতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান শরীরের ভেতরে থাকা খারাপ ব্যাকটেরিয়াকে বাঁচতে দেয় না। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই চাঙ্গা করে তোলে যে অন্যান্য ক্ষতিকর জীবাণুও শরীরের ধারে কাছে ঘেঁষতে পারে না।
  • নিয়মিত গরম পানির সঙ্গে পরিমাণ মতো মধু এবং দারুচিনি পেস্ট মিশিয়ে খেতে পারেন। আর্থ্রারাইটিসের মতো রোগ থেকে থাকতে পারবেন দূরে।
  • গবেষণা মতে, টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় নিয়মিত মধু খেলে।
  • শরীরের দূষিত পদার্থ বের করতে সাহায্য করে মধু।
  • অল্প মধুর সঙ্গে দারুচিনি মিশিয়ে চিবিয়ে খান। ভালো থাকবে দাঁত।
  • এনার্জির ঘাটতি দূর করে মধু।
  • প্রতি চামচ মধুতে কমবেশি ৬৪ ক্যালোরি থাকে। এই পরিমাণ ক্যালোরি শরীরে প্রবেশ করলে ওজন বাড়ার আশঙ্কা থাকে না।
  • মধুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে। তাই সুস্থ থাকার জন্য নিয়মিত মধু খাওয়ার বিকল্প নেই।
  • ক্যানসার থেকে দূরে থাকতে মধু খান নিয়মিত। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট ভালো রাখে।  
  • এক গ্লাস গরম পানিতে মধু মিশিয়ে পান করুন। নিয়মিত পান করলে দূর হবে মেদ।
  • হঠাৎ হাঁচি-কাশির ঝামেলায় পড়লে এক গ্লাস গরম পানিতে কয়েক চামচ মধু মিশিয়ে পান করুন। উপকার মিলবে দ্রুত।

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে