আবারও উবারে ‘হ্যাপি আওয়ার’

লাইফস্টাইল ডেস্ক
০৪ অক্টোবর ২০১৮, ১৫:৪৬আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৫:৪৯

আবারও উবারে ‘হ্যাপি আওয়ার’ বাংলাদেশে আবারও ‘হ্যাপি আওয়ার’ সুবিধা চালু করেছে বিশ্বের প্রথম অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার। এই সুবিধার আওতায় গ্রাহকরা দিনের এবটি নির্দিষ্ট সময়ে ডিসকাউন্ট রেটে সেবা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি উবার অ্যাপের নিউজ ফিডে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। উবার অ্যাপ ব্যবহারকারীরা তাদের মোবাইলেই এ তথ্য দেখতে পারবেন।

বলা হয়েছে, হ্যাপি আওয়ার সুবিধার আওতায় গ্রাহকরা উবার এক্স/প্রিমিয়ামে ডিসকাউন্ট রেটে সেবা নিতে পারবেন। তবে কত ডিসকাউন্ট দেওয়া হবে সেটা উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, ডিসকাউন্ট রেট পেতে কোনো প্রোমো কোডের দরকার হবে না। স্বয়ংক্রিয়ভাবে ডিসকাউন্ট রেটেই ভাড়া নির্ধারিত হবে।

গ্রাহকরা নিচে উল্লেখিত সময়ে হ্যাপি আওয়ার সুবিধা গ্রহণ করতে পারবেন, রবি-বৃহস্পতিবার: বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। শুক্র-শনিবার: বেলা ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম