যে ৪ স্থানে ফোন রাখবেন না

লাইফস্টাইল ডেস্ক
০৯ অক্টোবর ২০১৮, ১৫:৩০আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৬:০৭
image

সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সে গ্যাজেটটি আমাদের সার্বক্ষণিক সঙ্গী, সেটি হচ্ছে মুঠোফোন। প্রযুক্তি নির্ভর এই যুগে মোবাইল ছাড়া আমাদের চলে না একটি মুহূর্তও। তবে মোবাইল ফোন এমনভাবে ব্যবহার করা চাই যেন সেটা শারীরিক ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। পাশাপাশি প্রিয় ফোনটিও যেন ভালো অবস্থায় দীর্ঘদিন ব্যবহার করা যায় সেজন্য নির্দিষ্ট কিছু জায়গায় ফোন না রাখাই ভালো।

যে ৪ স্থানে ফোন রাখবেন না
পকেট
প্যান্ট কিংবা শার্টের পকেটে মোবাইল ফোন রাখবেন না। বিশেষজ্ঞদের মতে, শরীরের সংস্পর্শে আসে এমন কোথাও ফোন রাখা একেবারেই উচিৎ নয়। এতে শরীরের বিভিন্ন অংশে ব্যথাসহ নানা ধরনের অসুস্থতার মুখোমুখি হতে পারেন অদূর ভবিষ্যতে। ফোন থেকে আসা র‍্যাডিয়েসন থেকে শরীরের এ ধরনের ক্ষতি হয়।  

বালিশের নিচে


অনেকে ঘুমানোর সময় বালিশের নিচে রেখে দেন সবসময়ের সঙ্গী প্রিয় মুঠোফোন। এটি একেবারেই অনুচিত। চার্জ দেওয়া অবস্থায় রাখলে ফোন যেমন গরম হয়ে যায়, তেমনি হুটহাট ভাইব্রেশনে ক্ষতি হয় ঘুমের। ফোন থেকে আসা র‍্যাডিয়েসনও শরীরের জন্য যথেষ্ট ক্ষতিকর। ঘুমের সময় আশেপাশে ফোন না রেখে তাই দূরে কোথাও রাখুন।
বাথরুম
অনেকে বাথরুমে ফোন নিয়ে যান। অনেকে বার চার্জ দেন বাথরুমে। এটি উচিৎ নয়। বাথরুমে থাকা বাষ্প ফোনের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে।
গাড়ির ড্যাশবক্স
ড্যাশবক্সে ফোন রাখলে অতিরিক্ত গরম হয়ে যায়। সরাসরি সূর্যের আলো পড়ার কারণে বেড়ে যায় র‍্যাডিয়েসন লেভেল, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম