ঝটপট হরিয়ালি চিকেন টিক্কা

লাইফস্টাইল ডেস্ক
১১ অক্টোবর ২০১৮, ১৭:৩২আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৭:৩৪

ঝটপট হরিয়ালি চিকেন টিক্কা ঘুর্ণিঝড় তিতলির প্রভাবে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণেই ঠাণ্ডা আবহাওয়া। এই ঠাণ্ডা আবহাওয়ায় রাতের খাবারে কী হবে এই নিয়ে মোটামুটি সব গৃহিনীই নাকাল। কেউ চাইছেন একটু ইলিশ ভাজা, খিচুরি হোক, কেউ চাইছেন কষা মাংসের সঙ্গে ল্যাটকা খিচুড়ি হোক। তবে যদি এসব এক পাশে সরিয়ে রেখে হরিয়ালি টিক্কা হয়? তাহলে কেমন লাগবে বলুন তো? আমার ধারণা খারাপ লাগবে না। খিচুড়ি, পোলাউ বা রুটি পরোটা যে কোনও কিছু দিয়েই চলতে পারে টিক্কা। তো হয়ে যাক ঝটপট চিকেন টিক্কা।

উপকরণ:

মুরগি: ১ কেজি (বড় বড় টুকরো করে কাটা), পুদিনা পাতা: এক মুঠো, ধনেপাতা: তিন/চার মুঠো, কাঁচামরিচ: ১০-১২টা (স্বাদ মতো), দই: আধ কাপ, আদা রসুন পেস্ট: ১ টেবিল চামচ, লেবুর রস: ১ টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো: এক চা চামচ, জিরে গুঁড়ো: ১ চা চামচ, ধনে গুঁড়ো: ১ চা চামচ, লবণ: স্বাদ মতো, তেল: ২ টেবল চামচ, চিনি: সামান্য।

প্রণালি: উপকরণের মধ্যে মুরগি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আলাদা করে রাখতে হবে। এর পর উপরের বাকি সব উপাদান একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালো করে মিক্স করে সবুজ পেস্ট তৈরি করতে হবে। এই পেস্টে মুরগি মাখিয়ে কমপক্ষে আধ ঘণ্টা রাখতে হবে। এবার তাওয়া ভালো করে গরম করে তাতে সামান্য তেল ব্রাশ করে মাঝারি আঁচে টিক্কা ভেজে তুলতে হবে। কয়লার চুলা বা গ্রিলারের গ্রিল করার সুযোগ হলে দারুণ হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম