রেসিপি: মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মাংসের ভাজা ভুনা

লাইফস্টাইল ডেস্ক
১৫ অক্টোবর ২০১৮, ১৫:৩০আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৫:৫০
image

রান্নাটি পুরোপুরি সরিষার তেলে করা হয়। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মাংসের ভাজা ভুনা খেতে সুস্বাদু গরম ভাত ও খিচুড়ির সঙ্গে। জেনে নিন কীভাবে রান্না করবেন।

রেসিপি: মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী মাংসের ভাজা ভুনা
উপকরণ
গরু কিংবা খাসির মাংস- ৩ কেজি (হাড় ও চর্বিসহ)
মোটা করে কাটা পেঁয়াজ- দেড় কাপ
মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
জিরা গুঁড়া- আধা চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ অনুযায়ী
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
চিনি- ১ চা চামচ
টমেটো- ১টি (৪ ফালি করা)
আস্ত লাল মরিচ- ৬টি
পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ  
সরিষার তেল- আধা কাপ
জয়ফল গুঁড়া- ১ চা চামচ
মসলা তৈরির উপকরণ
দারুচিনি- ২ টুকরা
তেজপাতা- ২টি
কাবাব চিনি- ৫টি
আস্ত গোলমরিচ- ১৫-২০টি
কালো এলাচ-  ২টি
স্টার মসলা- ১টি
আস্ত জিরা- ১ টেবিল চামচ
আস্ত ধনিয়া- ১ টেবিল চামচ
লবঙ্গ- ৫টি
সবুজ এলাচ- ৫টি
আস্ত লাল মরিচ- ২টি  
বাগাড়ের উপকরণ
পেঁয়াজ কুচি-  ১ কাপ
শুকনা মরিচ- ৬টি
সরিষার তেল- আধা কাপ  
প্রস্তুত প্রণালি
মসলা তৈরির সব উপকরণ একসঙ্গে মাইক্রোওয়েভে গরম করে নিন ১ মিনিট। মাইক্রোওয়েভ ওভেন না থাকলে তাওয়া গরম করে ১ মিনিট তেলে নিন। মসলা সব একঙ্গে গুঁড়া করে নিন পাটায় কিংবা গ্রিন্ডারে।
গরুর মাংস ধুয়ে মোটা করে কাটা পেঁয়াজ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, চিনি, বেরেস্তা, ফালি করে কাঁটা টমেটো, আস্ত লাল মরিচ, সরিষার তেল ও জয়ফল গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিন। হলুদ গুঁড়া দিয়ে আবারও মেখে নিন।
চুলায় মিডিয়াম আঁচে হাঁড়ি বসিয়ে মাংসের মিশ্রণ দিয়ে দিন। হাঁড়ি ঢেকে রান্না করুন ১৫ মিনিট। ১৫ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিন। আবার ঢেকে দিন হাঁড়ি। ৪৫ মিনিট বা সেদ্ধ হওয়া পর্যন্ত চুলায় রেখে দি। মাঝে মাঝে নেড়ে দিতে হবে মাংস। পানি দেওয়ার প্রয়োজন নেই। তবে ১ কেজি পরিমাণ মাংস রান্না করলে আধা কাপ পানি দিতে হবে। মাংস মাখা মাখা হওয়া পর্যন্ত চুলায় রাখুন।
বাগাড়ের জন্য প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ও শুকনা মরিচ দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ বেরেস্তার মতো লালচে হয়ে গেলে মাংসের উপর ঢেলে দিন মিশ্রণটি। নেড়েচেড়ে চুল বন্ধ করে মাংসের হাঁড়ি ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন। পরিবেশন করুন গরম গরম খিচুড়ি কিংবা ভাতের সঙ্গে।  

রেসিপি ও ছবি: সেলিনা রহমান 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী