অনলাইনে খড় ও ঘাস কাটা মেশিন

লাইফস্টাইল ডেস্ক
১৮ অক্টোবর ২০১৮, ১৭:১৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৭:২০
image

গবাদিপশুর অন্যতম খাবার খড় ও ঘাস। এসব গোখাদ্য ছোট ছোট টুকরা করে কেটে পশুকে খাওয়ানো হয়। প্রচলিত পদ্ধতিতে খড় ও ঘাস টুকরো করে কাটা সময় সাপেক্ষ। এতে করে খরচ বাড়ে। কৃষকদের কথা মাথায় রেখে খামারিদের জন্য স্বল্প দামে খড়, ঘাস ও ভুট্টা গাছ কাটার মেশিন নিয়ে এসেছে প্রতিষ্ঠান ‘ডিএমআরই।’ এই মেশিন খামারিদের সময় বাঁচানোর পাশাপাশি খরচও কমাবে।  

অনলাইনে খড় ও ঘাস কাটা মেশিন
খড়, ঘাস ও ভুট্টা গাছ কাটার এই মেশিনটি বিদ্যুৎচালিত। এটি দিয়ে ধান, গম ও ভুট্টার খড় গবাদিপশুকে খাওয়ানোর উপযোগী করে ছোট ছোট টুকরা করে কাটা যায়। এছাড়াও সকল প্রকার ঘাস, ভুট্টা গাছ এবং অন্যান্য গো-খাদ্য যেমন গাছের পাতা টুকরো করে কাটা যায়। মেশিনটি ঘরে বসেই অনলাইনে কেনার সুযোগ রয়েছে। আছে হোম ডেলিভারির সুবিধাও।
‘ডিএমআরই’ এর প্রধান নির্বাহী জি. এ. টুটুল বলেন,‘খড়, ঘাস ও ভুট্টা গাছ কাটার মেশিনটি মূলত চীন থেকে আমদানি করা। এটি একটি বিদ্যুৎচালিত দীর্ঘ টেকসই সম্পন্ন সাশ্রয়ী মেশিন। এটি খুব সহজেই বহনযোগ্য।’
দুই হর্সপাওয়ারের এই মেশিনটিতে মোটর রয়েছে। এই যন্ত্র দিয়ে প্রতি ঘন্টায় ৮০০ থেকে ১০০০ কেজি খড়, ঘাস ও ভুট্টা কাটা যাবে। যার ফলে অল্প বিদ্যুৎ খরচে কৃষক এবং খামারিরা অনেক বেশি লাভবান হবেন।
কৃষক ও খামারিদের ক্রয় ক্ষমতার মধ্যেই এই মেশিনটি বর্তমানে অনলাইনের মাধ্যমে সারাদেশে বিক্রি করছে ‘ডিএমআরই।’ যারা অনলাইনের মাধ্যমে মেশিনটি কিনবেন তাদেরকে এটি ব্যবহারের কায়দা-কানুনও সুন্দরভাবে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শেখাবে প্রতিষ্ঠানটি। এটি পরিচালনার জন্য দক্ষ প্রশিক্ষক এবং বিক্রয়োত্তর সেবাও মিলবে। মেশিনে থাকছে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
বাংলাদেশের যেকোনো জায়গা থেকে সরাসরি ফোন করেও অর্ডার করা যাবে। মেশিনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
বিস্তারিত জানতে ও অর্ডার করতে ভিজিট করুন এই ওয়েবসাইটে: www.dmrebd.com/

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম