রেসিপি: ইলিশ কাবাব

লাইফস্টাইল ডেস্ক
১৯ অক্টোবর ২০১৮, ১৬:০০আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৬:০০
image

অতিথিদের সামনে আস্ত ইলিশের কাবাব পরিবেশন করতে পারেন। একদম ঝামেলা ছাড়াই তৈরি করা যায় মজাদার ইলিশের কাবাব। জেনে নিন কীভাবে তৈরি করবেন।

রেসিপি: ইলিশ কাবাব
উপকরণ
ইলিশ মাছ- ১২০০ গ্রাম
লবণ ও হলুদ- প্রয়োজন মতো
শুকনা মরিচ- কয়েকটি 
আলু- ১টি (সেদ্ধ)
তেল- ৪ টেবিল চামচ
কাঁচামরিচ- ২টি
বড় পেঁয়াজ- ১টি (কুচি)
লেবুর রস- সামান্য
ব্রেড ক্রাম্ব- সাজানোর জন্য
প্রস্তুত প্রণালি
ইলিশের মাছ টুকরা করে পেটির অংশ সরিয়ে ফেলুন। পিঠের অংশ ও লেজ ও মাথা দিয়ে তৈরি করতে হবে ইলিশের কাবাব। মাছের মাথার ভেতরের ফুলকো ফেলে পরিষ্কার করে নিন।। লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মাছ মেখে রাখুন। ইলিশের পিঠের অংশ আলাদা করে অল্প পানিতে সেদ্ধ করে নিন। এমনভাবে পানি দেবেন যেন সেদ্ধ হওয়ার পর অতিরিক্ত পানি না থাকে। লবণ, হলুদ ও পানি দিয়ে সেদ্ধ করুন মাছের টুকরা। বেশ খানিকটা তেল দেখবেন উঠে গেছে। এটি ইলিশের তেল। লেজ আর মাথা আলাদা করে মচমচে করে ভাজতে হবে। একই সঙ্গে ভেজে নিন শুকনা মরিচও।
সেদ্ধ করা ইলিশের টুকরা থেকে সাবধানে কাঁটা বেছে নিন। একটি প্লেটে ভাজা শুকনা মরিচ ডলে গুঁড়া করে নিন। ইলিশের তেল ও সামান্য লবণ দিন। সবকিছু একসঙ্গে মেখে বেছে রাখা মাছ দিয়ে দিন। ছোট একটি আলু একটু শক্ত করে সেদ্ধ করে দিয়ে দিন মিশ্রণে। এতে কাবাব একসঙ্গে থাকবে।
চুলায় মিডিয়াম আঁচে প্যান গরম করে তেল দিয়ে দিন। তেলে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি ভেজে নিন। পেঁয়াজ হালকা সোনালি হয়ে গেলে আলু ও ইলিশের মিশ্রণ দিয়ে মিনিট দুয়েক নেড়ে নিন। মাছ ঝুরা ঝুরা হয়ে গেলে লেবুর রস দিয়ে নেড়ে নামিয়ে ঠাণ্ডা করুন মিশ্রণ।
প্লেটে বা কলাপাতায় পরিবেশন করতে পারেন গোটা ইলিশের কাবাব। মাছ ও লেজ আগে বসিয়ে নিন। মাঝখানে ইলিশের মিশ্রণ দিয়ে দিন। মাছের আকৃতি করে সাজান। চামচ দিয়ে চেপে উপরের অংশ সমান করে নিন। উপরে ব্রেড ক্রাম্ব দিয়ে পরিবেশন করুন।

রেসিপি: সিদ্দিকা কবীর
ছবি
: আয়েশা সিদ্দিকা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক