মাত্র ১৫ মিনিটে পাস্তা

আজরাফ আল মূতী
২৮ অক্টোবর ২০১৮, ১৮:০৮আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৮:১০

মাত্র ১৫ মিনিটে পাস্তা হাতের কাছের মাত্র পাঁচটি উপকরণ আর মাত্র ১৫ মিনিট সময় ব্যয় করে তৈরি করতে পারেন সুস্বাদু ‘কোজি পাস্তা পারমিসান স্যুপ’। বিকেলের নাস্তা হিসেবে আইটেমটি মন্দ নয়। চলুন জেনে নেই কী কী উপকরণ লাগবে আর কীভাবে তৈরি করবেন সুস্বাদু এই পাস্তা।

উপকরণ-

১. এক টেবিল চামচ মাখন

২. দেড়  কাপ পাস্তা

৩.  আধ কাপ পারমিসান (শুকনো পনির)

৪. মুরগির স্যুপ

৫. ধনিয়া পাতা 

নির্দেশনা:

বড় একটি পাত্রে প্রথমে মাখন নিয়ে তা মধ্যম আঁচে নাড়তে থাকুন। হালকা বাদামী হয়ে আসলেই তাতে ঢেলে দিন রসুন বাটা। এরপর ৩০ সেকেন্ড নাড়ুন, দেখবেন সুগন্ধ ছড়ানো শুরু করেছে। আর দেনি না করে মুরগীর স্যুপ আর পাস্তা ঢেলে দিন পাত্রে। চুলার আঁচ যাতে বেশি না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রতি কয়েক মিনিট অন্তর নাড়তে থাকুন। শেষ ধাপ হিসেবে যোগ করুন পরিমাণ মতো লবন এবং অর্ধেক শুকনো পনির মিশিয়ে কিছুক্ষণ নাড়ুন। ব্যস, তৈরি হয়ে গেছে আপনার সুস্বাদু বিকেলের নাস্তা।গরম গরম পরিবেশন করুন ধনেপাতা কুঁচি দিয়ে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম