রেসিপি: ইলিশ মাছের কোরমা

লাইফস্টাইল ডেস্ক
০৭ নভেম্বর ২০১৮, ১৬:০০আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৬:৩৩
image

পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে ইলিশের কোরমা খুবই সুস্বাদু। টক-মিষ্টি স্বাদের কোরমা তৈরি করে ফেলা যায় খুব সহজে। জেনে নিন রেসিপি।  

রেসিপি: ইলিশ মাছের কোরমা
উপকরণ

ইলিশ মাছ- ৪ টুকরা
ঘি- ১ টেবিল চামচ
সয়াবিন তেল- ১/৪ কাপ
পেঁয়াজ কুচি- আধা কাপ  
লবণ- স্বাদ মতো
পেঁয়াজ বাটা- ১/৪ কাপ
কাজুবাদাম বাটা- দেড় টেবিল চামচ
মরিচের গুঁড়া- আধা চা চামচ
জিরার গুঁড়া- আধা চা চামচ
টক দই- ১/৪ কাপ
কাঁচামরিচ- কয়েকটি
তরল দুধ- আধা কাপ
চিনি- ১ চা চামচ
পেঁয়াজ বেরেস্তা- ১/৪ কাপ
প্রস্তুত প্রণালি
প্যানে তেল ও ঘি একসঙ্গে গরম করুন। গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়ুন। পেঁয়াজ নরম হয়ে আসলে পেঁয়াজ বাটা দিয়ে দিন। কয়েক মিনিট নেড়ে বাদাম বাটা দিন। জিরার, গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ দিন। সামানয পানি দিয়ে কষিয়ে নিন সব মসলা। তেল উঠে আসলে টক দই দিয়ে নাড়ুন। টক দই দেওয়ার আগে ভালো করে পানি ঝরিয়ে ও ফেটিয়ে নেবেন। ফালি করা কাঁচামরিচ ও ১ কাপ পানি দিন। মিশ্রণটি ফুটে উঠলে ইলিশের টুকরা দিন। ঢাকনা দিয়ে ঢেকে ৪ থেকে ৫ মিনিট রান্না করুন। চুলার আঁচ মিডিয়াম থাকবে। ঢাকনা তুলে মাছ উল্টে দিন। ঢাকনা দিয়ে ঢেকে আরও ৫ মিনিট অপেক্ষা করুন। ঢাকনা তুলে তরল দুধ ও চিনি দিন। পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে ভেঙে দিয়ে নেড়ে দিন। দুই মিনিট রান্না করুন ঢেকে। তেল উঠে আসলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশ মাচগের কোরমা।

রেসিপি ও ছবি: মুক্তি’স কুকিং ওয়ার্ল্ড   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম