যত্নে থাকুক শখের শাড়ি

আনিকা আলম
০৭ নভেম্বর ২০১৮, ১৮:১৬আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৮:২৮
image

সঠিক যত্নের অভাবে নষ্ট হয়ে যেতে পারে শখের শাড়িটি। জেনে নিন কোন শাড়ির যত্ন কীভাবে নেবেন। 

যত্নে থাকুক শখের শাড়ি

  • সবচেয়ে নাজুক শাড়ি হচ্ছে শিফন শাড়ি। রোলার আয়রন ব্যবহার করবেন না, এতে শিফনের স্বাভাবিক ভাঁজ নষ্ট হয়ে যায়। সেফটিপিন ব্যবহার না করাই ভাল। ভারি এমব্রয়ডারি করা শিফন হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না, নকশার ভারে শাড়ি ছিঁড়ে যেতে পারে।
  • মখমলের কাপড়ে জড়িয়ে, লম্বা কাঠের লাঠিতে কোরা শাড়ি পেঁচিয়ে রাখুন। কিছুদিন পর পর ভাঁজ খুলে নতুন করে ভাঁজ করুন, যাতে ভাঁজে ভাঁজে শাড়ি ছিড়ে না যায়। এ ধরনের শাড়ি ভুলেও হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না।
  • টিস্যু শাড়ি কখনও বাসায় পরিষ্কার করতে যাবেন না। বেনারসি শাড়ির কারিগরদের হাতেই ওয়াশ করান এ ধরনের শাড়ি। সাধারণ ড্রাই ক্লিনিং করলে শাড়ি নষ্ট হয়ে যাবে।
  • সুতি শাড়ি সাধারণ লন্ড্রিতে বা বাসায়ই পরিষ্কার করতে পারেন। কিন্তু শাড়িতে জরির কাজ থাকলে ড্রাই ওয়াশ করাই ভাল। মাড় না দিলেই শাড়ি ভালো থাকবে দীর্ঘদিন।
  • দামি শাড়ি মসলিন কাপড়ে মুড়িয়ে রাখুন। এতে শাড়িতে দুর্গন্ধ হয় না। ময়লা, ধুলোবালি লাগারও কোনও সুযোগ থাকে না। মেটাল হ্যাঙ্গারে শাড়ি ঝুলিয়ে রাখবেন না। এতে শাড়িতে মরচের দাগ লেগে যেতে পারে।
  • ভারি নকশা করা শাড়ি ভালো রাখতে সবসময় শাড়ির উল্টো দিকটা বাইরের দিকে রেখে ভাঁজ করুন।
  • সরাসরি সুগন্ধি লাগাবেন না শাড়িতে। স্থায়ী দাগ পড়ে যেতে পারে।
  • সবসময় হালকা থেকে মাঝারি তাপমাত্রায় শাড়ি ইস্ত্রি করুন। বেশি তাপ লাগলে ছাপ পড়ে যাবে।
  • পোকামাকড় থেকে বাঁচাতে শাড়ির আশপাশে ন্যাপথালিন বল না রেখে নিম পাতা ব্যবহার করুন।

তথ্য: নিউজ এইটিন 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম