যেভাবে পেঁয়াজ কাটলে চোখে পানি আসবে না

লাইফস্টাইল ডেস্ক
২২ নভেম্বর ২০১৮, ১৪:০০আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৬:৪৩
image

পেঁয়াজে বিভিন্ন ধরনের সালফার জাতীয় যৌগ রয়েছে। যেমন অ্যামিনো অ্যাসিড সালফক্সাইড। পেঁয়াজ কাটার সময় এর কোষের ভেতর থেকে অ্যালিনেজ নামের একজাতীয় উৎসেচকের ক্ষরণ হয়। এটি অ্যামিনো অ্যাসিড সালফক্সাইডকে সালফোনিক অ্যাসিডে পরিণত করে যা চোখের সংস্পর্শে এলেই এক নতুন যৌগ তৈরি করে। আর এই যৌগই চোখ দিয়ে পানি ঝরার মূল কারণ। ঘরোয়া কিছু উপায়ে আপনি এই চোখ জ্বালা করা যা চোখ থেকে পানি পড়া আটকাতে পারেন। জেনে নিন সেগুলো কী কী।

যেভাবে পেঁয়াজ কাটলে চোখে পানি আসবে না

  • পেঁয়াজ কাটার সময় গোড়ার অংশটা কেটে ফেলে দিন। পেঁয়াজের বেশির ভাগ উৎসেচক গোড়ার দিকেই থাকে।
  • খুব ধারালো ছুরি বা বটিতে পেঁয়াজ কাটুন। এতে পেঁয়াজের কোষ কম ক্ষতিগ্রস্ত হয়, ফলে কম পরিমাণে সালফার ক্ষরিত হয়। কাটার সময় ছুরি বা বটিতে ভিনিগার মাখিয়ে নিন। ভিনিগার সালফার যৌগকে নিষ্ক্রিয় করে দেয়।
  • পেঁয়াজ কাটার আগে খোসা ছাড়িয়ে নিন। তারপর টুকরো করে পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ ভেজার পর পানি বদলে দিন। এতে পেঁয়াজ থেকে সবটুকু সালফার যৌগই প্রায় বেরিয়ে যায়।

পানিতে ভিজিয়ে রাখুন কাটার আগে

  • পেঁয়াজ কাটার আগে খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিন। আধ ঘণ্টা পর বের করে ভালো করে ধুয়ে তারপর কাটুন। অথবা কাটার আগে পেঁয়াজ লবণ-পানিতে ভিজিয়ে রাখুন । ১৫ মিনিট পর পরিষ্কার পানিতে ধুয়ে তারপর কাটলে আর চোখ জ্বালা করবে না।
  • পেঁয়াজের খোসা ছাড়িয়ে ৫০ পারসেন্ট তাপে মাইক্রোওয়েভে রেখে দিন ৩০ সেকেন্ড। তারপর কাটুন। পানি আসবে না চোখে।
  • আরেকটি কার্যকর পদ্ধতি হচ্ছে পানিতে ভেজানো অবস্থায় কাটা। একটি বাটিতে পানি নিয়ে পেঁয়াজ রাখুন। পানিতে থাকা অবস্থায়ই কেটে ফেলুন। চোখ জ্বালা করবে না।

তথ্য: নিউজ এইটিন 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম