সুলভে শীতের ফ্যাশনেবল পোশাক

লাইফস্টাইল ডেস্ক
২৪ নভেম্বর ২০১৮, ১৪:৫৩আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৪:৫৫

সুলভে শীতের ফ্যাশনেবল পোশাক ভোরে ঘাসের বুকে শিশির বিন্দুর টলমলে উপস্থিতি আর প্রকৃতিতে কুয়াশার চাদর বলে দিচ্ছে আবহমান বাংলায় এখন শীতকাল। শহরে শীতের আগমনটা একটু দেরিতে হলেও রাত নামলেই একটু একটু করে জেঁকে বসছে ঠাণ্ডা। শহুরে শীত সেভাবে না আসলেও গ্রাম বাংলায় এখন তীব্র শীত।

ফ্যাশন সচেতনদের এই শীত কিন্তু ভীষণ প্রিয়। কেননা শীত নিবারণের হাজারো পোশাকে বাজার সরগরম। জ্যাকেট, ব্লেজার, সয়েটার, হুডিতে যেমন রয়েছে ফ্যাশন বৈচিত্র্য তেমনি রয়েছে বাহারি রঙ। শীতের পোশাকের জম্পেশ কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন হাউস টুয়েলভ।

শীতের কালেকশন প্রসঙ্গে ফ্যাশন হাউস টুয়েলভের এর সিইও ফাহমিদ ইসলাম বলেন, শীতে আমাদের ছেলে এবং মেয়েদের বিভিন্ন ডিজাইন ও রঙের জ্যাকেটের কালেকশন রয়েছে। সেমি-ফরমাল টাইপের জ্যাকেটগুলোর দাম পড়বে  ৪২০০ টাকা। আর ক্যাজুয়াল স্টাইলিশ জ্যাকেটগুলো পাবেন ২২০০ থেকে ২৫০০ টাকা।

হালকা বা শীতের ভারি পোশাকের জন্য অনেকেরই পছন্দ সোয়েটার। সোয়েটার কালেকশন প্রসঙ্গে ফাহমিদ বলেন, আমাদের এখানে বেশিরভাগ পোশাকই চলতি ট্রেন্ডের সঙ্গে আপডেট। একেবারে পাশ্চাত্যের ঢঙ্গে তৈরি। সোয়েটারগুলোর দাম পড়বে ৯০০ টাকা থেকে ১৪০০ টাকা। আর স্টাইলিশ হুডিগুলো পাবেন ১৩০০ থেকে ১৫০০ টাকার মধ্যেই।

সুলভে শীতের ফ্যাশনেবল পোশাক এছাড়াও টুয়েলভ-এ হালকা শীতে পড়ার জন্য রয়েছে বিভিন্ন ডিজাইনের ফুল স্লিভ টি-শার্ট। মেয়েদের জন্য সময় উপযোগী ডেনিম জিন্স, বটমস এবং ত্রি-পিসও পাওয়া যাচ্ছে ফ্যাশন হাউসটিতে। পছন্দের পোশাকটি নিতে ঢু মারুন টুয়েলভের শোরুমগুলোতে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক