কুড়মুড়ে পালং পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক
২৪ নভেম্বর ২০১৮, ১৮:১৯আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৮:২১

কুড়মুড়ে পালং পাকোড়া শীতকাল এসে গেছে। বাজার সয়লাব পালং শাকের মতো শীতের মজার মজার সব শাকে। এসময় পালং-চিংড়ি, পালং-পনিরসহ কত খাবারে এই শাক যুক্ত হয় তার ইয়ত্তা নেই। তাহলে পালং শাকের পাকোড়া কেন বাদ যাবে। আজকেই হয়ে যাক পালং পাকোড়া-

উপকরণ:

পালং শাক: দুই আটি (মিহি করে কুচনো),

ডিম:  ২টি

কাঁচা মরিচ কুচি: ১ কাপ,

ধনেপাতা কুচি: ১ কাপ,

পেঁয়াজ কুচি: ১ কাপ,

বেসন আর ময়দা মেশানো: ২-৩ কাপ,

লবণ: আন্দাজ মতো,

হলুদ: এক চামচ।

পালং পকোড়া বানানোর পদ্ধতি:

মিহি করে কুচনো পালং শাক, ডিম, লবণ, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, হলুদ, পেঁয়াজ কুচি, বেসন আর ময়দা মিশিয়ে দিয়ে ভাল করে মাখুন।

মাখা হয়ে গেলে মিশ্রণটি একটু নরম হওয়ার জন্য কিছুক্ষণ (১৫-২০ মিনিট) রেখে দিতে হবে। ১৫-২০ মিনিট পর একটি পাত্রে তেল গরম করে মিশ্রণ থেকে সমপরিমাণে পালং-মাখা নিয়ে ডুবো তেলে ভাজুন। এই ভাবে সবটা ভাজা হয়ে গেলে তেতুল কিংবা টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মুচমুচে মুখরোচক পালং পাকোড়া।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম