পুড়বে কফি, দূর হবে মশা!

আহমেদ শরীফ
২৬ নভেম্বর ২০১৮, ১৬:০০আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৬:০০
image

মশা তাড়ানোর প্রায় সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে? অ্যারোসোল/কয়েল সব কিছু যখন তেমন ফল দিচ্ছে না, উল্টো পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি করছে, তখন পরিবেশবান্ধব প্রক্রিয়ায় মশা তাড়ানোর চেষ্টা করতেই পারেন। এক্ষেত্রে ব্যবহৃত কফির গুঁড়া বেশ কার্যকর। আমেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি দাবি করছে, কফি পোড়া গন্ধ কেবল মশা নয়, অনান্য কীটপতঙ্গের জন্যও বেশ আতঙ্কের। জেনে নিন কীভাবে কফির সাহায্যে তাড়াবেন মশা।

পুড়বে কফি, দূর হবে মশা!

  • অ্যালুমিনিয়াম ফয়েল মোড়ানো একটি পাত্রে কফি গুঁড়া/ব্যবহৃত কফি নিয়ে ঘরের ঠাণ্ডা ও শুকনো জায়গায় রাখুন। ব্যবহৃত কফি হলে পুরোপুরি শুকানোর সময় দিন।
  • শুকিয়ে যাওয়ার পর তা খোলা বাতাসে টেবিল বা এরকম সমান্তরাল জায়গায় রাখুন। শিশু বা পোষা প্রাণিরা যেন নাগাল না পায়, তা নিশ্চিত করুন।
  • দিয়াশলাই দিয়ে কফি পুড়িয়ে ধোঁয়া উৎপন্ন করুন।
  • চাইলে জ্বলন্ত কয়লা দিতে পারেন কফির উপর। ধীরে ধীরে কফি পুড়বে ও মসা দূর হবে।
  • শুকনো কফি লম্বা করে বিছিয়ে একদিকে আগুন ধরিয়ে দিলে তা ধীরে ধীরে জ্বলে একইভাবে মশা তাড়াবে। মশার পাশাপাশি পিঁপড়ার মতো পোকাও দূর করে এটি। সেক্ষেত্রে যেখানে পিঁপড়ে বেশি সেখানে ব্যবহৃত কফির তলানি  ছিটিয়ে দিলে পিঁপড়া আর থাকবে না।

তথ্য: ইনস্টিকস ডট কম

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম