আইপিডিসি উদ্যোক্তা সামিট ৭ ডিসেম্বর

লাইফস্টাইল ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:১০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৯:১৩
image

আগামী ৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইন দিনব্যাপী আইপিডিসি উদ্যোক্তা সামিট ২০১৮। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোক্তা কার্যক্রম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ যৌথভাবে এই সামিটের আয়োজন করেছে। ৭ ডিসেম্বর সকাল ১০টায় সামিটের উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজি এম আমিনুল ইসলাম ও আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মোমিনুল ইসলাম।

আইপিডিসি উদ্যোক্তা সামিট ৭ ডিসেম্বর

তরুণ ও নবীন উদ্যোক্তাদের সঙ্গে প্রাজ্ঞ উদ্যোক্তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, উদ্যোক্তার পথ চলার চ্যালেঞ্জ উত্তরণ এবং দেশে উদ্যোক্তাবান্ধব একটি পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে ‘উদ্যোগে অগ্রগামী, উচ্ছ্বাসে একত্রে’ স্লোগানে এই সামিটের আয়োজন করা হয়েছে। এতে থাকছে ১১টি সেশন, চারটি কর্মশালা। এছাড়া নির্বাচিত উদ্যোক্তারা বিনিয়োগকারীদের সামনে তাদের প্রস্তাব তুলে ধরারও সুযোগ পাবেন। থাকবে উদ্যোক্তাদের পণ্য ও সেবা তুলে ধরার সুযোগ।

বিভিন্ন কর্মশালা ও সেশনে ৪৫ জন উদ্যোক্তা, বিশেষজ্ঞ, পেশাজীবী ও শিক্ষাবিদগণ বক্তা ও প্যানেলিস্ট হিসাবে যোগ দেবেন। এদের মধ্যে রয়েছেন বিকেএমইএ-এর সাবেক সভাপতি ও বিশ্বের ১ নম্বর গ্রিন নিটওয়্যার ফ্যাক্টরির উদ্যোক্তা ফজলুল হক, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, গ্রিন-ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, কাজি আইটির প্রধান নির্বাহী মাইক কাজি, কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক সাবির আহমেদ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো শফিকুল ইসলামসহ আরও অনেকে।

অন্যতম আয়োজক চাকরি খুঁজব না চাকরি দেব প্ল্যাটফর্মের পরিচালক আসাদ ইকবাল জানালেন, তরুণ ও নবীন উদ্যোক্তাদের পথ চলাতে সহায়তা করার নিয়মিত কার্যক্রমের সম্প্রসারণ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তা হাট, উদ্যোক্তা উৎসবের ধারাবাহিকতায় এখন থেকে উদ্যোক্তা সামিটও নিয়মিত আয়োজন করা হবে বলে তিনি জানান।

আয়োজনের বিস্তারিত জানা যাবে - https://www.uddoktasummit.com/ এই ঠিকানায়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম