ছেলেদের ত্বকের যত্নে ৪ ফেসপ্যাক

লাইফস্টাইল ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৮, ১৩:০০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৫:১৫
image

ত্বকের যত্ন কি কেবল মেয়েদের প্রয়োজন? একদম নয়! ব্রণ ও ব্ল্যাকহেডসহীন ত্বকের জন্য ছেলেদেরও চাই নিয়মিত যত্ন। জেনে নিন ঘরোয়া কয়েকটি ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন।

ছেলেদের ত্বকের যত্নে ৪ ফেসপ্যাক
নারকেল তেল, অ্যালোভেরা ও ভিটামিন ই
২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ২টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। ভালো করে ফেটিয়ে নিন সব উপকরণ। মিশ্রণটি ত্বকে লাগান ব্রাশের সাহায্যে। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ডিম, কফি, মধু, লেবু ও নারকেল তেল
আধা কাপ কফি পাউডারের সঙ্গে ১ চা চামচ নারকেল তেল, ১টি ডিমের সাদা অংশ, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রস মেশান।মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল করবে এই ফেসপ্যাক। পাশাপাশি দূর করতে ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব।  
দই, লেবু, মধু ও ডিম
১টি ডিমের সাদা অংশের সঙ্গে ১ টেবিল চামচ মধু, আধা চা চামচ টক দই ও আধা চা চামচ লেবুর রস মেশান। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। নিয়মিত ব্যবহারে দূর হবে ব্রণ।
কলা, দই ও মধু
বলিরেখা দূর করতে কার্যকর এই ফেসপ্যাক। অর্ধেকটা পাকা কলা চটকে ১/৪ কাপ টক দই ও ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি ব্রাশের সাহায্যে লাগান ত্বকে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

তথ্য: ফ্যাব হাউ

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম