ধানমন্ডিতে দুই দিনব্যাপী পৌষমেলা

লাইফস্টাইল ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৮, ১৭:৩০আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৩
image

শীতের পিঠাপুলি, হাতে তৈরি গয়না, দেশীয় শাড়িসহ বিভিন্ন উদ্যোক্তার দেশীয় পণ্য নিয়ে ‘চারুকলা-পৌষমেলা’ শুরু হচ্ছে আগামীকাল ২১ ডিসেম্বর।

ধানমন্ডিতে দুই দিনব্যাপী পৌষমেলা
ধানমন্ডি সাতাশ নাম্বারের মাইডাস সেন্টারে শুরু হওয়া দুই দিনব্যাপী এই মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।  
মেলার আয়োজক দলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রশিদ তৌসিফ। তিনি বলেন, ‘এক সময় পৌষমেলাগুলো বেশিরভাগই ছিল চারুকলাকেন্দ্রিক। সেই আমেজটাই শহরব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রয়াস থেকে ধানমন্ডিতে আয়োজন করা হচ্ছে চারুকলা-পৌষমেলা।’ মেলায় কোনও ধরনের পাকিস্তানি পণ্য পাওয়া যাবে না বলে জানালেন তৌসিফ।
মেলায় অংশ নেওয়া বিভিন্ন ধরনের অনলাইন ও অফলাইন স্টোরের মধ্যে রয়েছে খুঁত, কিভা হান, সারানা, নেইল আর্ট ডিজায়ার, ঝাঁপি, হানি চেইন, রিবানা, পিওর বাংলাদেশ। পিঠাপুলি, হাতে আঁকা টিপ, শীতের পোশাক, হাতে তৈরি গয়নাসহ আরও অনেক কিছু পাওয়া যাবে মেলায়।    
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।                  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি