রেসিপি: নতুন আলু দিয়ে স্পেশাল মসলায় মাংস

লাইফস্টাইল ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৮
image

বাজারে উঠে গেছে নতুন আলু। স্বাদে নতুনত্ব আনতে নতুন আলু ও সরিষার তেল দিয়ে রান্না করে ফেলতে পারেন মজাদার মাংস। জেনে নিন রেসিপি।

রেসিপি: নতুন আলু দিয়ে স্পেশাল মসলায় মাংস
উপকরণ
গরুর মাংস- ২ কেজি (হাড়-চর্বিসহ)
নতুন আলু- ৫টি
মরিচের গুঁড়া- স্বাদ মতো
হলুদের গুঁড়া- আধা চা চামচ
ধনিয়ার গুঁড়া- দেড় টেবিল চামচ
জিরার গুঁড়া- দেড় টেবিল চামচ
রসুন বাটা- ২ টেবিল চামচ
আদা বাটা- ২ টেবিল চামচ
জয়ফল-জয়ত্রী গুঁড়া- কোয়ার্টার চা চামচ
টক দই- কোয়ার্টার কাপ
টমেটো- ১টি (কিউব করে কাঁটা)
পেঁয়াজ বাটা- আধা কাপ
সরিষার তেল- আধা কাপ
দারুচিনি- ২ টুকরো
এলাচ- কয়েকটি
তেজপাতা- ৩টি
আস্ত গোলমরিচ- ১০টি
লবঙ্গ কয়েকটি
আস্ত কাঁচামরিচ- কয়েকটি
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি  
মাংস একটু বড় করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, জয়ফল-জয়ত্রী গুঁড়া, টক দই, টমেটো কুচি ও পেঁয়াজ বাটা দিয়ে মাংস মেখে রেখে দিন ১৫ মিনিট।
প্যানে সরিষার তেল গরম করে গরম মসলা দিয়ে দিন। মসলা মাখা মাংস দিয়ে লবণ দিয়ে দিন স্বাদ মতো। পানি দেবেন না। ভালো করে কষিয়ে নিন মাংস। ঢাকনা দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর পর নেড়ে দেবেন মাংস। মাংসের পানিতেই সেদ্ধ হয়ে যাবে মাংস। ৪০ মিনিট পর আড়াই কাপের মতো পানি দিন। চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন পানি। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেলে আলু দিয়ে ঢেকে দিন প্যান। ১৫ মিনিটের মধ্যে আলু ও মাংস সেদ্ধ হয়ে যাবে। আস্ত কাঁচামরিচ দিয়ে জ্বাল কমিয়ে দমে রাখুন মাংস। পরিবেশন করুন গরম গরম।   

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম