বাসি ভাত খাচ্ছেন?

লাইফস্টাইল ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:৪০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৪
image

ভাত একবারে বেশি করে রান্না করে প্রতিদিন গরম করে খাওয়ার অভ্যাস রয়েছে? যদি এমন অভ্যাস থেকে থাকে, তবে সেটা বাদ দিন আজই।

বাসি ভাত খাচ্ছেন?
পুষ্টিবিজ্ঞানী ও চিকিৎসকরা জানাচ্ছেন, চালের কোষ তৈরি করে ‘ব্যাসিলাস সেরেয়াস’ নামের একজাতীয় ব্যাকটেরিয়া যা বিষাক্ত কেমিক্যাল উৎপাদন করে। বিশেষজ্ঞদের মতে, এই ব্যাকটেরিয়া চাল সেদ্ধ করে ভাত তৈরি হয়ে যাওয়ার পরও বেঁচে থাকে।
ভাত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে এই ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে! শুরু হয় বিষক্রিয়া। আবার ভাত ৫ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফের গরম করা হলে এই ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে।
সমাধান হিসেবে গবেষকরা বলছেন, রান্না করা ভাত এক ঘণ্টার বেশি সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা উচিৎ নয়। কাঁচ কিংবা ধাতব পাত্রে, ফ্রিজে রাখুন ভাত। তাপমাত্রা হতে হবে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
ভাত কতবার গরম করা নিরাপদ? চিকিৎসকেরা বলছেন, সবসময় টাটকা খাবার খাওয়াই উচিৎ। তাও একান্তই যদি ভাত গরম করে খেতে হয়, সর্বোচ্চ একবার গরম করাই ভালো। এর বেশি গরম করলে, ভাত নষ্ট হয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব ফেলে।
বাসি-ভাত ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গেই গরম করুন। পাশাপাশি ওই ভাত থেকে গরম বাষ্প উঠছে এমন অবস্থাতেই খেয়ে নিন। ভাত গরম করার সময় ক্রমাগত নাড়তে থাকুন যাতে সবখানে সমানভাবে তাপ পৌঁছায়।
রান্নার পর ভাত তাড়াতাড়ি ঠাণ্ডা করতে পাত্র পরিবর্তন করুন। ছোট ছোট অংশে ভাত ভাগ করে রাখলেও তাড়াতাড়ি ঠাণ্ডা হয়ে যায়। ভাত যত তাড়াতাড়ি ঠাণ্ডা হয়, ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা তত কমে।

তথ্য: নিউজ এইটিন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম