পানির বোতল পরিষ্কার করবেন যেভাবে

আহমেদ শরীফ
০৯ জানুয়ারি ২০১৯, ১৫:২১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৬:৪০
image

নিত্যসঙ্গী পানির বোতলটি ঠিকঠাক পরিষ্কার করা খুব জরুরি। আপাতদৃষ্টিতে বোতল দেখতে পরিষ্কার মনে হলেও বোতলে থাকতে পারে এমন সব জীবাণু যা আপনার স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

পানির বোতল পরিষ্কার করবেন যেভাবে

  • গরম পানিতে বোতল ধোয়াই শেষ কথা নয়। আমরা মনে করি গরম পানি দিয়ে বোতল ধুয়ে নিলে তা জীবাণুমুক্ত হয়। কিন্তু আসলে তা পুরোপুরি ঠিক না। কারণ গরম পানি কিছু জীবাণু দূর করলেও বোতলটিকে সম্পূর্ণভাবে জীবানুমুক্ত করতে পারে না।
  • বোতলটিকে সঠিকভাবে পরিষ্কার করতে হলে কিচেনের সিংকে বা ডিশওয়াশারে রেখে ভালো করে ধুয়ে ফেলুন। লিকুইড ডিটারজেন্টে বোতলটিকে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে পারেন। বোতলের স্ট্র, মুখ সব আলাদা করে ভালোভাবে ধুতে হবে।
  • পরিষ্কার ব্রাশ দিয়ে বোতলের ভেতরের অংশ পরিষ্কার করুন।
  • প্রাকৃতিক উপাদান দিয়ে যদি বোতলটি ধুতে চান, তাহলে ভিনেগার খুব কাজে আসতে পারে। সাদা ভিনেগার জীবাণু ধ্বংস করে ও কম শক্তিশালী ব্যাকটেরিয়া দমন করতে পারে। এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। আপনার বোতলটিতে ভিনেগার ভরে পুরো রাত রেখে দিন। পরদিন ধুয়ে ফেলুন।
  • অল্প করে  ব্লিচিং পাউডার দিয়ে বোতলটিকে ভালোভাবে পরিষ্কার করুন। এরপর বোতলটি থেকে পুরোপুরিভাবে পানি ঝরতে দিন।
  • বোতলে  পানি নিয়ে তাতে জীবাণুনাশক ট্যাবলেট মেশান। ট্যাবলেটটিকে ৩০ মিনিট পানিতে মিশতে দিন। ভালো করে ধুয়ে পানি পান করুন।

তথ্য: টাইমস অ ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম