পেটের মেদ কমাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ১৪:০০আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৪:৪২
image

পেটের মেদ কমানোর ‘শর্টকাট ওয়ে’ বলে কিছু নেই। আবার এটি যে একেবারে অসম্ভব তাও কিন্তু নয়! খুব সহজ কিছু নিয়ম ধৈর্য্য ধরে পালন করলে ধীরে ধীরে ঝরবে পেটের মেদ। এর মধ্যে অন্যতম হচ্ছে নিয়ম মেনে খাওয়া, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন।

পেটের মেদ কমাবেন যেভাবে

  • অতিরিক্ত চিনি একদম খাবেন না। চিনি খুব দ্রুত পেটের মেদ বাড়ায়। কোল্ড ড্রিংক বা চিনিমেশানো ফলের রস বাদ দিন দৈনন্দিন খাদ্য তালিকা থেকে।
  • খাদ্য তালিকায় প্রোটিনযুক্ত খাবার বেশি রাখুন। ডিম, মাছ, সামুদ্রিক খাবার ও বাদাম থেকে প্রচুর পরিমাণে প্রোটিন পাবেন। খেতে পারেন মাংসও। কিন্তু লাল মাংস অতিরিক্ত খাবেন না।
  • খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে ফেলুন।
  • আঁশযুক্ত খাবার রাখুন দৈনন্দিন খাবারের তালিকায়। এটি যেমন দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করবে, তেমনি পেটের নানা সমস্যা ও কোলোন ক্যানসারের ঝুঁকি কমাবে। ফল, শাকসবজি ও বাদামের মতো খাবার খান প্রতিদিন।
  • সঠিক খাদ্য তাকিলার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা খুব জরুরি। প্রতিদিন ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করুন। ভোরে খানিকক্ষণ শরীরচর্চা করুন।
  • প্রচুর পানি পান করুন ও প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান।

তথ্য: হেলথ লাইন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম