আজ 'হুটহাট' মেলার শেষদিন

লাইফস্টাইল ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ১৩:০৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৩:০৬

আজ 'হুটহাট' মেলার শেষদিন
আজ হুটহাট পৌষমেলার শেষদিন। পৌষের শেষ বেলায় ধানমন্ডির মাইডাস সেন্টারে গতকাল শুক্রবার ‘মেয়ে নেটওয়ার্কের’ উদ্যোক্তা গ্রুপ আয়োজিত ‘হুটহাট পৌষ মেলা’ শুরু হয়। এটি বছরজুড়ে আয়োজিত চার কিস্তির সম্পূর্ণ স্বদেশী পণ্যের হুটহাট মেলার প্রথম কিস্তি।




‘মেয়ে’ বাংলাভাষী নারীদের নিয়ে মিলেমিশে গড়ে ওঠা একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক। মেয়েদের বন্ধুতা, ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশ ‘মেয়ে’র প্রতিপাদ্য। ২০১১ সালের জুনে একটি ফেসবুক গ্রুপ থেকে যাত্রা শুরু করে অনলাইন থেকে অফলাইনে সম্মিলিত মত বিনিময়, ভাবনার বিকাশ ও উদ্যোগের প্রসারের মধ্য দিয়ে গত ৬ বছরে প্রায় ৬ হাজার নারীর নির্ভরতার ঠাঁই হয়ে উঠেছে ‘মেয়ে’ নেটওয়ার্ক।
দেশীয় পণ্যের প্রতি ভালবাসাকে পুঁজি করে ২০১৩-তে যে হুটহাটের পথচলা শুরু, পাঁচ বছর পেরিয়ে তা আরো বিস্তৃত ও পেশাদার হওয়ার সম্মিলিত সাহস অর্জন করেছে। মেলাতে অংশগ্রহণ করছেন স্বদেশী পণ্যের প্রসারে কাজ করা কজন অনন্য উদ্যোক্তা। মেয়ের নিজস্ব স্টলসহ মোট ২২ টি স্টলে নিজেদের পণ্যের পসরা সাজাবে ২৩টি উদ্যোগ। পাওয়া যাবে শীতের পোশাক, হরেক রকম বই, নানান রকম খাবার, পানীয় ও পিঠা, ছোট বড় সকলের জন্য নিজস্ব নকশার জমকালো উৎসবমুখর পোশাক, দেশীয় তাঁতের শাড়ি, দেশি জামদানি, কাতান, নকশিকাঁথা শাড়ি, হাতে বানানো গয়না, রংতুলিতে আঁকা পোশাক, পেইন্টিং এবং বিভিন্ন ধরনের সেবা। মেলায় থাকছে কার্ডে মূল্য পরিশোধের সুবিধা। এছাড়াও চিত্রপ্রদর্শনী থাকছে সন্ধির আয়োজনে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম