রেসিপি: পুষ্টিকর এগ-টমেটো স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৯, ১৬:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:০০
image

শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা এক বাটি এগ-টমেটো স্যুপ স্বাদে নিয়ে আসবে ভিন্নতা। পুষ্টিকর এই স্যুপ বানানোও খুব সহজ।

এগ-টমেটো স্যুপ
উপকরণ
ডিম- ১টি
টমেটো পিউরি-  ১ কাপ
চিকেন স্টক- ৬ কাপ
মাখন- ১ টেবিল চামচ
কর্ন ফ্লাওয়ার- ২ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
সয়া সস-  ১ টেবিল চামচ
চিনি ও লবণ- স্বাদ মতো
ধনেপাতা কুচি- পরিমাণ মতো
কাঁচামরিচ কুচি- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
প্যানে চিকেন স্টক নিয়ে চুলায় দিয়ে দিন। ফুটে উঠলে টমেটো পিউরি মেশান। অল্প স্টক উঠিয়ে ঠাণ্ডা করে কর্নফ্লাওয়ার গুলে নিন। ডিম ও মাখন বাদে বাকি সব উপকরণ ফুটন্ত স্টকে মিশিয়ে ভালো করে ফোটাতে থাকুন। ডিম ফেটিয়ে গরম স্যুপে আস্তে আস্তে ঢেলে দিন। কাঁচামরিচ কুচি, মাখন ও ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন। পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম