জয়দেবপুরে ফ্যাশন হাউজের নতুন আউটলেট

লাইফস্টাইল ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, ১৪:৩০আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৪:৫৬
image

জয়দেবপুরের বাজার রোডে উদ্বোধন হয়ে গেল ‘গ্রামীণ ইউনিক্লো’র ১৬তম আউটলেট। অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান উপস্থিত থেকে উদ্বোধন করেন শো রুমটির। এসময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমু হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জয়দেবপুরে ফ্যাশন হাউজের নতুন আউটলেট
নতুন আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে তাহসান খান বলেন, ‘জাপানের শীর্ষ ব্র্যান্ড ইউনিক্লোর বাংলাদেশি সামাজিক ব্যবসায় ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লোর যাত্রা শুরু থেকেই আমি সাথে আছি। প্রতিষ্ঠানটির প্রধান বিশেষত্ব হচ্ছে এটির লভ্যাংশের কোনও অর্থই দেশের বাইরে যায় না। বরং সম্পূর্ণ অর্থই এদেশের সামাজিক সমস্যা নিরোসনের লক্ষ্যে পুনরায় বিনিয়োগ করা হয়।’

জয়দেবপুরে ফ্যাশন হাউজের নতুন আউটলেট
গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক বলেন, ‘গাজীপুরের এই শো রুম উদ্বোধনের মাধ্যমে গ্রামীণ ইউনিক্লো ১৬তম আউটলেটের মাইলফলকে পৌঁছালো। আশা করি, অদূর ভবিষ্যতে আমরা সারা দেশের মানুষের মাঝে আমাদের সেবা পৌছে দিতে সক্ষম হব।’
উদ্বোধন উপলক্ষে শো রুমটিতে আজ ২০ জানুয়ারি পর্যন্ত থাকছে বিশেষ অফার। এই অফারে প্রতিদিন প্রথম ৫০ জন ক্রেতা ৩৯০ টাকায় মেয়েদের কামিজ বা ছেলেদের শার্ট কিনতে পারবেন। এছাড়াও প্রতিষ্ঠানটির ১৬তম আউটলেট উদ্বোধন উপলক্ষে প্রতিটি শো রুমেই থাকছে আকর্ষণীয় লিমিটেড অফার।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম