যে ১০ কারণে প্রতিদিন আদা খাবেন

লাইফস্টাইল ডেস্ক
২১ জানুয়ারি ২০১৯, ১৭:০০আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৭:২৯
image

আদায় রয়েছে এমন ঔষধিগুণ যা একাধিক রোগ থেকে দূরে রাখতে পারে আপনাকে। ১০০ গ্রাম আদায় রয়েছে ৮০ ক্যালোরি এনার্জি, ১৭ গ্রাম কার্বোহাইড্রেট, ০.৭৫ গ্রাম ফ্যাট, ৪১৫ মিলিগ্রাম পটাশিয়াম ও ৩৪ মিলিগ্রাম ফসফরাস। জেনে নিন আদার নানা স্বাস্থ্যগুণ সম্পর্কে।

যে ১০ কারণে প্রতিদিন আদা খাবেন

  • হজমের সমস্যা, বুক জ্বালা বা অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করতে পারে আদা।
  • আদার রসে থাকা জিঞ্জেরল কাজ করে ব্যথার ওষুধের মতোই।
  • বছর খানেক আগে একদল মার্কিন গবেষক দাবি করেন, আর্থ্রাইটিসের মতো সমস্যাও কমে যেতে পারে আদার রসে।
  • মিশিগান ইউনিভার্সিটির মার্কিন গবেষকদের মতে, ক্যানসারের কোষগুলির অস্বাভাবিক হারে বৃদ্ধি রুখে দিতে পারে আদার রস।
  • আদায় থাকা অ্যান্টিহিস্টামাইন য় অ্যান্টিনসিয়া উপাদান মাথা ব্যথার অস্বস্তি থেকে আপনাকে মুক্তি দিতে পারে।
  • ওজন কমাতে চাইলেও আদা রাখতে পারেন দৈনন্দিন খাবার তালিকায়। চটজলদি ক্যালোরি বার্ন করতে সক্ষম আদা। তাছাড়া, আদার রস কার্বোহাইড্রেট দ্রুত হজম করায়, মেটাবলিজম রেট বাড়ায়, ইনসুলিনের নিঃসরণ বাড়ায়। ফলে ওজন সহজেই নিয়ন্ত্রণে থাকে।
  • উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে আদা অত্যন্ত কার্যকরী। এর জন্য প্রতিদিন ৭৫ থেকে ১০০ মিলিগ্রাম আদাই যথেষ্ট।
  • ঠাণ্ডা-গরমে খুসখুসে কাশি বা সর্দির সমস্যায় আদার রস খুবই কার্যকরী।
  • একাধিক গবেষণায় দেখা গেছে, ব্যাক্টেরিয়াঘটিত যেকোনও সংক্রমণ ঠেকাতে আদার রস কার্যকরী।
  • বমি বমি ভাব কমাতে আদার কুচি মুখে রাখতে পারেন।

তথ্য: জি নিউজ

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম