ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার ১৫ শতাংশ ছাড় দিচ্ছে হোম অ্যাপ্লায়েন্স পণ্যে। ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, আয়রন, গ্যাস স্টোভসহ সকল হোম অ্যাপ্লায়েন্স পণ্যেই পাওয়া যাবে এই ছাড়। এছাড়াও মেলা উপলক্ষে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ও টিভির মতো ইলেকট্রনিক্স পণ্য কিনলে গ্রাহকেরা তার সঙ্গে আরেকটি পণ্য পাবেন একদম ফ্রিতে।
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড মিডিয়া কে.এম.জি কিবরিয়া বলেন, ‘বাণিজ্য মেলা উপলক্ষে সাধারণ ক্রেতাদের মাঝে উৎসব বিরাজ করে। সেই উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিতেই আমরা ছাড় দিচ্ছি।’








