পাঁচ ধরনের পনির বাজারে এনেছে আড়ং ডেইরি

লাইফস্টাইল ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৯, ১৫:৩০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৫:৩০
image

আড়ং ডেইরি প্রথমবারের মতো বাজারে নিয়ে এলো পাঁচ ধরনের মজাদার নতুন পনির। এগুলো হচ্ছে স্লাইস্‌ড, স্প্রেড, কিউবস্‌, অষ্টগ্রাম এবং শ্রেডেড মোজারেল্লা। ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) এই পাঁচ ধরনের পনিরের বাজারজাতকরণ শুরুর প্রক্রিয়ার ঘোষণা দেওয়া হয়।

পাঁচ ধরনের পনির বাজারে এনেছে আড়ং ডেইরি
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামারা হাসান আবেদ, সিনিয়র ডিরেক্টর, ব্র্যাক এন্টারপ্রাইজেস; মোহাম্মদ আনিসুর রহমান, ডিরেক্টর, ব্র্যাক ডেইরি ও ফুড এন্টারপ্রাইজ; হোসেন শাহ নেওয়াজ, এজিএম, ব্র্যাক ডেইরি ও ফুড প্রজেক্ট ; ছাইফুর রহমান, ডিজিএম, ব্র্যাক ডেইরি ও ফুড প্রজেক্ট এবং ব্র্যাক ডেইরি ও ফুড প্রজেক্ট-এর ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার পূর্বা চৌধুরী জয়াসহ আরও অনেকে।
ব্র্যাক এন্টারপ্রাইজেস-এর সিনিয়র ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেন, ‘আমরা সবসময়ই চেষ্টা করি ভোক্তাদের জন্য নতুন নতুন পণ্য নিয়ে আসতে, যা তাদের জীবনযাত্রার মান আরও উন্নত করতে সাহায্য করে। আমাদের এই চিজগুলো, যা রন্ধনশিল্পে যুক্ত করবে নতুন মাত্রা। আশা করি ভোক্তারা সবাই পছন্দ করবেন।’

পাঁচ ধরনের পনির বাজারে এনেছে আড়ং ডেইরি
‘আড়ং ডেইরি চিজ যেকোনও সাধারণ খাবারকে করে তুলবে আরও সুস্বাদু। ভিন্ন ভিন্ন স্বাদের এই চিজগুলো দিয়ে তৈরি করা যাবে সুস্বাদু বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, পাস্তা, স্ন্যাকসসহ আরও অনেক কিছু। রাঁধুনিরা খুবই কম সময়ে এই চিজগুলো দিয়েই বানিয়ে ফেলতে পারবেন মজাদার রেসিপি’- বলেন মোহাম্মদ আনিসুর রহমান, ডিরেক্টর, ব্র্যাক ডেইরি ও ফুড এন্টারপ্রাইজ । তিনি আরও জানান নতুন এই চিজগুলো এখন আড়ং-এর সকল আউটলেটসহ নিকটস্থ সকল সুপার শপে পাওয়া যাচ্ছে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম