ঝটপট হাঁসের ঝাল মাংস

লাইফস্টাইল ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৯, ২২:২৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:২৮

ঝটপট হাঁসের ঝাল মাংস শীতকালে বাঙালির রসনা বিলাস মাথা চাড়া দিয়ে ওঠে। এ সময়টায় পিঠা পুলি, হাঁসের মাংস, চালের আটার রুটি, বারবিকিউ সব কিছুই হয়। তবে একটু ঝটপট করতে কার না মন চায়। সে জন্যই ঝটপট হাঁসের ঝাল মাংসের রেসিপি।

উপকরণ:

হাঁস- ১টি, পেঁয়াজ কুচি- ২ কাপ, আদা বাটা- ১ টেবিল চামচ, রসুন বাটা- ২ চা চামচ, মরিচগুঁড়ো- ২ চা চামচ, এলাচ ৪টি, দারুচিনি ৩ টুকরা, কাঁচামরিচ- ৬টি, আস্ত শুকনো মরিচ- ৩টি, তেল আধা কাপ, জিরাগুঁড়ো- ১ চা চামচ, লবণ- ২ চা চামচ, জায়ফল গুঁড়ো এক চিমটি।

প্রণালি:

পেঁয়াজ তেলে বাদামি করে ভেজে সব মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে একটু পানি দিয়ে আরও কষান৷ এরপর মাংস ও লবণ দিন। মৃদু আঁচে মাংস ভালোমতো কষিয়ে তেল ওপরে উঠলে মাংসে গরম পানি দিন। মাংস সিদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে কাঁচামরিচ ও জিরাগুঁড়ো দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিন। 

ছবি: সুলতানা‘স কুক৷

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম