তিলের তেল চুলে কেন ব্যবহার করবেন?

আনিকা আলম
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪২ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৫
image

চুলের যত্নে তিলের তেল ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি চুল ঝলমলে করার পাশাপাশি বন্ধ করবে চুল পড়া।

তিলের তেল চুলে কেন ব্যবহার করবেন?
যেভাবে চুলে ব্যবহার করবেন

  • ৩ টেবিল চামচ তিলের তেলের সঙ্গে ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি আঙুলের সাহায্যে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে গরম তোয়ালে জড়িয়ে রাখুন মাথায়। ৪০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • সমপরিমাণ তিলের তেল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। গরমা পানিতে তোয়ালে ডুবিয়ে চুল জড়িয়ে রাখুন। ৪০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করুন।
  • ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে পরিমাণ মতো তিলের তেল মিশিয়ে হালকা গরম করে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ২ টেবিল চামচ তিলের তেলের সঙ্গে ১ টেবিল চামচ টক দই ওয়াধা চা চামচ হলুদ গুঁড়া মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।  
  • ২ টেবিল চামচ তিলের তেলের সঙ্গে ১ টেবিল চামচ আদার রস মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে অপেক্ষা করুন। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।
  • সমপরিমাণ তিলের তেল ও ক্যাস্টর অয়েল চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

কেন চুলের যত্নে তিলের তেল ব্যবহার করবেন?

  • চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়িয়ে এটি চুলের বৃদ্ধি বাড়ায়।
  • চুলের ভেঙে যাওয়া রোধ করে।
  • চুল পড়া বন্ধ করে।
  • চুলের অকালে পেকে যাওয়া রোধ করে।
  • আগা ফাটা দূর করে।
  • খুশকি দূর করে।

তথ্য: বোল্ডস্কাই 

/এনএ/
সম্পর্কিত
সানস্ক্রিন ট্যাবলেট কি সত্যিই ট্যান আটকায়?
বয়সের ছাপ পড়া ত্বকের যত্নে যা করবেন
রাত জেগে চোখে ক্লান্তির ছাপ? কতটা কার্যকর আই প্যাচ
সর্বশেষ খবর
‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’
‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’
ফিনল্যান্ডের পরিবার কেন মুগ্ধ ভারতের ‘সুন্দর বিশৃঙ্খলায়’?
ফিনল্যান্ডের পরিবার কেন মুগ্ধ ভারতের ‘সুন্দর বিশৃঙ্খলায়’?
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যে কারণে আকস্মিক রিয়াদ সফরে ফরাসি প্রেসিডেন্ট
যে কারণে আকস্মিক রিয়াদ সফরে ফরাসি প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা