ফল ও সবজি ফরমালিনমুক্ত করবেন যেভাবে

আহমেদ শরীফ
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৭
image

ফল ও শাক-সবজিতে অনেক সময় কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করা হয়, যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। খাবারে কীটনাশক থাকার কারণে ক্যানসার, ডায়াবেটিস, পারকিনসন্স,আলঝেইমারের মতো নিউরোডিজেনারেটিভ রোগ, সন্তানের জন্মগত ত্রুটি, প্রজননে সমস্যা, অ্যাজমা এসব দেখা দিতে পারে। এক্ষেত্রে কীটনাশক ও রাসায়নিক দূর করতে পানিতে ধুয়ে ফেলাই যথেষ্ট নয়। ফল ও শাক সবজি থেকে কীটনাশক ও রাসায়নিক দূর করার উপায় জেনে নিন।

ফল ও সবজি ফরমালিনমুক্ত করবেন যেভাবে

  • ফল ও শাক-সবজি কলের চলমান পানিতে ভালোভাবে ধুতে হবে। এতে অনেকটাই কীটনাশক ও  রাসায়নিক দূর হবে। কানেকটিকাট এগ্রিকালচারাল এক্সিপেরিমেন্ট স্টেশনের এক গবেষণায় জানা গেছে, কলের চলমান পানিতে ধোয়া ফল ও সবজিতে ১২ টি কীটনাশকের মধ্যে ৯ টি দূর হয়। লেটুস, স্ট্রবেরি ও টমেটোর ১৯৬টি নমুনা পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো পানিতে ডলে ধোয়ার চেয়ে কলের চলমান পানিতে ধোয়ার ফলে কীটনাশক ও রাসায়নিক তাড়াতাড়ি দূর হয়।
  • আরেক গবেষণায় দেখা গেছে ভিনেগারে বা লবণ পানিতে সবজি ২০ মিনিট ডুবিয়ে রাখলে ক্লোরপাইরিফোস,ডিডিটি, সাইপারমেথরিন ও ক্লোরোথালোনিল এর মতো কীটনাশক দূর হয়।
  • ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির নতুন এক গবেষণায় দেখা গেছে, বেকিং সোডার দ্রবণে দুই মিনিট আপেল ডুবিয়ে রাখলে তা কলের চলমান পানির ধারা বা ব্লিচ দ্রবণের ডুবিয়ে রাখার চেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে। অবশ্য বেকিং সোডার দ্রবণে আপেল অন্তত ১৫ মিনিট ডুবিয়ে রাখলে তবেই রাসায়নিক দূর হয়। এক্ষেত্রে এক চামচ বেকিং সোডার সাথে দুই কাপ পানি মেশাতে হবে। অবশ্য এই কৌশল শুধু আপেলের ক্ষেত্রেই কাজে আসে। অন্য ফলের জন্য তেমন কার্যকর নাও হতে পারে।
  • মাশরুম পানিতে ভালো করে ধুয়ে বা  ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে তারপর শুকনো কাপড়ে চেপে মুছে নিতে হবে।

তথ্যসূত্র: হাফিংটোন পোস্ট

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম