রান্নাঘরের কাজ শেষ হোক ঝটপট

লাইফস্টাইল ডেস্ক
০৭ মার্চ ২০১৯, ১৫:৩০আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৫:৩৪

রান্নাঘরের কাজ শেষ হোক ঝটপট রান্না করা খুব সহজ কাজ। কিন্তু এর আগে পরের প্রস্তুতি নিয়েই নাকাল হয়ে থাকে সবাই। বাজার করা, কাটাকুটি, গুছিয়ে রাখা, সব প্রস্তুত করে রান্না করা সবচেয়ে হ্যাপার কাজ। প্রস্তুতি নিয়ে ফেললেই রান্নার কাজটা সহজ। রান্না শেষে আবার খাবার গুছিয়ে রাখা থেকে শুরু করে হাড়িপাতিল পরিস্কারও কঠিন কাজ। তাই একটু জেনে নিন কিছু টিপস।

১) পাটায় ভর্তা বা মশলা করলে পরিষ্কার করা কঠিন। সহজে পরিষ্কার করতে কিছুটা লবণ মাখিয়ে রাখুন। এরপর শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই হবে।

২) তরকারির খাদ্য গুণ ঠিক রাখার জন্য রান্নার সময় সামান্য তেঁতুল ফেলে দিন।

৩) চাল ও ডালে শুকনো নিমপাতা বা মরিচ রাখলে পোকা ধরে না।

৪) করলা বা পটল ফ্রিজে না রাখলে মাঝখানটা কেটে দু টুকরো করে রাখুন। এতে বেশি দিন ভালো থাকে

৫) পেঁয়াজ কাটার আগে দুফালি করে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে চোখে যন্ত্রণা দেবে না এবং পানি গড়াবে না।

৬) দেশলাই বাক্সে কয়েকটা চাল রাখলে বর্ষাকালে কাঠির বারুদ ঠিক থাকে।

৭)  কাঁচের গ্লাসে গরম কিছু নিতে গেলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গরম কিছু ঢালার আগে গ্লাসে স্টিলের চামচ রাখলে গ্লাস সহজে ফাটে না।

৮) প্লেটে যদি মাছের গন্ধ হয়ে যায় তাহলে কয়েক ফোঁটা ভিনেগার ছিটিয়ে ধুয়ে নিলেই আর গন্ধ থাকবে না।

৯) ফ্রিজের মধ্যে খাবার সোডা এক প্যাকেট রেখে দিলে ফ্রিজের ভেতর আর গন্ধ থাকবে না।

১০) গরম মসলার গুঁড়া এয়ার টাইট প্যাকেটে ভরে রাখলে ভালো থাকবে অনেক দিন।

১১) খেজুর গুড় দিয়ে পায়েস করতে গেলে অনেক সময়ই দুধটা ফেটে যায়। সে ক্ষেত্রে দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে গুড় মেশাতে হবে। এবার আর একবার ফুটিয়ে নিলেই চমৎকার গন্ধ হবে।

১২)  আচার তৈরি করার আরও একটি ভালো উপায় হলো তেল প্রথমে গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে ব্যবহার করা, এতে ছাতা পড়ার সম্ভাবনা থাকে না। কাঁচা তেল ব্যবহার না করাই ভালো।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম