রেসিপি: নারকেলি সাদা মিষ্টি

লাইফস্টাইল ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ১৩:৩৩আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৩:৩৩
image

অতিথি অ্যাপায়নে মজাদার নারকেলি সাদা মিষ্টি বানিয়ে ফেলতে পারেন। নরম তুলতুলে নারকেলি মিষ্টি কীভাবে বানাবেন জেনে নিন।

রেসিপি: নারকেলি সাদা মিষ্টি
উপকরণ
ফুলক্রিম তরল দুধ- আধা লিটার
চিনি- আধা কাপ
এলাচের গুঁড়া- কোয়ার্টার চামচ থেকে সামান্য কম
শুকনা অথবা বাটা নারকেল- ১/৩ কাপ
চালের গুঁড়া– ১ কাপ
ঘি- ১ চা চামচ
সিরা তৈরির উপকরণ
পানি- ২ কাপ
চিনি- ১ কাপ
রেসিপি: নারকেলি সাদা মিষ্টি প্রস্তুত প্রণালি
প্যানে দুধ গরম করুন। চিনি ও এলাচের গুঁড়া দিয়ে নেড়ে দিন। চিনি গলে গেলে নারকেল দিয়ে দিন। চালের গুঁড়া অল্প অল্প করে ঢেলে নাড়তে থাকুন। অনবরত নাড়তে থাকুন। ভেজা ভাব কমে গেলে ঘি গিয়ে দিন। আরও কিছুক্ষণ নেড়ে নিন। পাতিলের গা ছেড়ে দিলে নামিয়ে নিন ডো। হালকা গরম থাকা অবস্থা হাতে সামান্য ঘি মেখে অল্প অল্প করে ডো নিয়ে পছন্দ মতো আকারের মিষ্টি তৈরি করুন।
চুলায় সিরা তৈরির উপকরণ দিয়ে দিন। বলক উঠলে মিষ্টিগুলো দিয়ে দিন সিরায়। মিষ্টি দেওয়ার পরে মিডিয়াম করে দিন চুলার আঁচ। হাঁড়ি ঢেকে দেবেন না। ৫ মিনিট জ্বাল করুন মিষ্টি। উল্টে দিয়ে আরও দুই মিনিট জ্বাল করুন। নামানোর আগে কয়েল ফোঁটা গোলাপজল দিয়ে দিন। নামিয়ে এক ঘণ্টা ঢেকে রাখুন মিষ্টি। পরিবেশনের আগে শুকনা নারকেলে গড়িয়ে নিন।  

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম