ইনফিনিটির সৌজন্যে মেধা অন্বেষণ বৃত্তি

লাইফস্টাইল ডেস্ক
২১ এপ্রিল ২০১৯, ১৭:৪৬আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৭:৪৯

ইনফিনিটির সৌজন্যে মেধা অন্বেষণ বৃত্তি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ১৫ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিলো লাইফস্টাইল মেগামল ইনফিনিটি।  এই মেধা অন্বেষণ আয়োজন করেছে  ত্রিশাল উন্নয়ন ফোরাম ও নুরুদ্দিন খান ওয়েল ফেয়ার ট্রাস্ট।

বৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর হাতে গ্রেড অনুসারে ৪ হাজার থেকে সর্বোচ্চ ৮ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন রাজধানীতে বসবাসকারী ত্রিশালের বিশিষ্টজনেরা।

দ্য ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার হলে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ত্রিশাল উন্নয়ন ফোরামের বাৎসরিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রদান শেষে ফোরামের ২০১৯ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।

আয়োজক ফোরামের সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নুরুদ্দিন খান ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান নুরুদ্দিন খান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান, সাবেক যুগ্ম সচিব মো. আসাদুল ইসলাম, ইনফিনিটি মেগামলের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হক খান, পরিচালক নাঈমুল হক খান, এয়ার কমোডর আশরাফ উদ্দিন ফারুক, এম. ইকবাল সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সাবেক পরিচালক প্রকৌশলী মো. আসাদুল হক।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম