ঘন দুধের সেমাই

লাইফস্টাইল ডেস্ক
২৭ এপ্রিল ২০১৯, ১৬:৫০আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৭:০২

ঘন দুধের সেমাই গরমে ঠাণ্ডা কিছু খেতে মনচায় স্বাভাবিকভাবেই। ঠাণ্ডা পানি দিয়ে জ্যুস বানানোর বিকল্প নেই। তবে পানীয় ছাড়া এমন অনেক খাবারই আছে যেগুলো দারুণ মজাদার। এমন খাবার হচ্ছে ডেজার্ট। তবে বানানোর ঝক্কিতে অনেকেই ডেজার্ট তৈরিতে আগ্রহী না। কিন্তু সবচেয়ে সহজ ডেজার্ট এই গরমেই বানিয়ে ফেলা যায় চট করে। সেটি হচ্ছে দুধ সেমাই। চট করে হয়ে যাবে, গরমে তৃপ্তিও দেবে।

উপকরণ

সেমাই- ১ প্যাকেট

লবঙ্গ- ১০টি

দুধ- ৪ কাপ

কিশমিশ- ১/৪ কাপ

মাখন- ১/২ কাপ

সবুজ এলাচ- ৬টি

চিনি- স্বাদ মতো

গোলাপজল- ৩ চা চামচ

প্রস্তুত প্রণালি

চুলায় মাঝারি আঁচে কড়াইয়ে দিয়ে মাখন গরম করে নিন। মাখন গলে গেলে লবঙ্গ ও এলাচ দিয়ে নাড়তে থাকুন। কয়েক মিনিট পর সেমাই দিয়ে ২ থেকে ৩ মিনিট ভাজুন। সেমাই যেন ভেঙে না যায় সেদিকে লক্ষ রাখবেন। এবার পাত্রে ধীরে ধীরে দুধ দিন। দুধ ফুটে উঠতে শুরু করলে চিনি দিয়ে হালকা করে নেড়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রান্না করুন। সেমাই সেদ্ধ হয়ে গেলে কিশমিশ দিয়ে কয়েক মিনিট নাড়ুন। গোলাপজল দিয়ে নেড়ে নামিয়ে নিন। স্বাভাবিক তাপমাত্রায় আসার পর ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। পরিবেশন করুন ঠাণ্ডা সেমাই।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম