ইন্টারকন্টিনেন্টালে ইফতারে অ্যারাবিয়ান বুফে

লাইফস্টাইল ডেস্ক
৩০ এপ্রিল ২০১৯, ২১:৪৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২১:৫৮

ইন্টারকন্টিনেন্টালে ইফতারে অ্যারাবিয়ান বুফে দুয়ারে কড়া নাড়ছে রমজান। চারিদিকে উৎসবের আমেজ। এ সময় জমজমাট ইফতারের আয়োজন করেছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। বরাবরের মতো প্রচলিত ইফতারের আয়োজনের পাশাপাশি বিশেষ আয়োজন হিসেবে থাকছে এরাবিয়ান, লেবানিজ ও ইন্টারন্যাশনাল বুফে। পুরো রমজান মাস জুড়ে এই অফার বহাল থাকবে।

সাধারণ ইফতারে আয়োজনেও থাকছে বৈচিত্র্য। খেজুরসহ নানা ধরনের ফলের সমাহার তো থাকছেই। সঙ্গে থাকছে কোল্ড মেজ, বাবা ঘানুস, হুমুস ও পিটা ব্রেডের মতো ভিন্ন খাবার। ফলের রস ও নানা পদের শরবতের জন্য থাকছে আলাদা স্টেশন।

বিশেষ আকর্ষণে আস্ত খাসির গ্রিলের সঙ্গে ওজি রাইস রাখা হয়েছে। রমজানে বন্ধ থাকছে না লাইভ স্টেশন। পাস্তা, পিজা, শর্মার এই বুথে আপনি নিজের পছন্দমতো টপিং দিয়ে পিজ্জা, পাস্তা বানাতে পারেন খুব সহজেই। এছাড়া থাকবে রকমারি কাবাবের শমাহার। মাটন রোগেনযোশের মতো ঐতিহ্যবাহী ভারতীয় খাবারের স্বাদও মিলবে এখানে।

এত আয়োজনে কিন্তু ইফতারের ছোলা, মুড়ি, আলুরচপ, বেগুনি, পিয়াজুর কমতি থাকবে না। ডেজার্টে থাকছে শাহী জিলাপি ও নানা ধরনের অ্যারাবিয়ান মিষ্টি।

পুরো রোজার মাস এলিমেন্ট এর এই প্যাকেজের দাম পড়ছে মাত্র সাড়ে ৪ হাজার টাকা। এছাড়া সপ্তাহে দুদিন এলিমেন্টস কিচেনে সেহেরি করার সুযোগ থাকবে। রাত সাড়ে ১২টা থেকে ফজর পর্যন্ত এই অফার থাকবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম