বাংলাদেশে লাইফস্টাইল ব্র্যান্ড জিওর্দানোর তিন বছর পূর্তি

লাইফস্টাইল ডেস্ক
০৫ মে ২০১৯, ১৪:০৬আপডেট : ০৫ মে ২০১৯, ১৪:২৮
image

হংকংয়ের লাইফস্টাইল ব্র্যান্ড ‘জিওর্দানো’ এর বাংলাদেশে প্রিমিয়াম কোয়ালিটির পোশাক বিপণনের কার্যক্রমের তিন বছর পূর্ণ হয়েছে। নীরা ইন্টারন্যাশনাল (জিওর্দানো বাংলাদেশ) বাংলাদেশে জিওর্দানো পণ্য আমদানি ও বাজারজাতকরণের ক্ষেত্রে পেয়েছে এক্সক্লুসিভ রাইট। এ উপলক্ষে রাজধানী ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক্সক্লুসিভ রাইটস এগ্রিমেন্ট সাইনিং সিরেমনি অনুষ্ঠিত হয়। এতে স্বাক্ষর করেন জিওর্দানো মিডিল ইস্ট এফজেডই এর ব্যবস্থাপনা পরিচালক ঈশ্বর চুগানী এবং নীরা ইন্টারন্যাশনাল (জিওর্দানো বাংলাদেশ) এর প্রোপ্রাইটর অ্যান্ড সিইও শাহ ইসকান্দার আলী।

বাংলাদেশে লাইফস্টাইল ব্র্যান্ড জিওর্দানোর তিন বছর পূর্তি

এ সময় আরও উপস্থিত ছিলেন জিওর্দানো মিডিল ইস্ট এফজেডই এর বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার আবুল রহিম বাসির আহমেদ, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও রাষ্ট্রবিজ্ঞানী ড. মাহফুজ পারভেজ, মিডল ইস্ট গাল্ফ এয়ারের ফাইনানশিয়াল কন্ট্রোলার গোলাম ফারুক, আজিমপুর গভর্নমেন্ট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক লাইজু আক্তার, নভেল ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম জাহান, জিওর্দানো বাংলাদেশের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার ইঞ্জি. শাহ আব্দুল্লাহ মোহাইমেন।

নীরা ইন্টারন্যাশনালের (জিওর্দানো বাংলাদেশ) সিইও শাহ ইসকান্দার আলী বলেন, ‘হংকংয়ে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক ব্র্যান্ড জিওর্দানো। বাংলাদেশের মানুষের কাছে এই ব্র্যান্ডকে পরিচিত করিয়ে দিতে পেরে নীরা ইন্টারন্যাশনাল গর্ববোধ করছে। একই সঙ্গে জিওর্দানো বাংলাদেশের এই সফলতা অর্জনে পাশে থাকার জন্য আমরা আমাদের সব ক্রেতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি শিগগিরই আরও নতুন স্টোর চালু করে দেশের বিভিন্ন স্থানে জিওর্দানোর পণ্য এবং সেবা পৌঁছে দেব আমরা।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম