চুলের বিভিন্ন সমস্যা দূর করে ঘরে তৈরি প্যাক

মেহনাজ বিনতে ওয়াহিদ
১০ মে ২০১৯, ১৩:০২আপডেট : ১০ মে ২০১৯, ১৩:০২
image

চুল পড়ে যাওয়া, খুশকি কিংবা রুক্ষ চুলের যত্নে ঘরে তৈরি হেয়ার প্যাকের বিকল্প নেই। এগুলো প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেয়। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন ঘরোয়া এসব প্যাক।

চুলের বিভিন্ন সমস্যা দূর করে ঘরে তৈরি প্যাক

  • দুটি পাকা কলা চটকে ১ টেবিল চামচ নারকেল তেল মেশান। ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।
  • একটি প্যানে ২ টেবিল চামচ নারকেল তেল গরম করুন। গরম তেলে ১ টেবিল চামচ আমলকীর পাউডার ও ১ টেবিল চামচ শিকাকাই পাউডার দিন। ফুটে উঠলে নামিয়ে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে ছেঁকে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান তেল। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
  • ১ কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ৩ টেবিল চামচ নারকেল তেল ও কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মেশান। মিশ্রণটি সারারাত চুলে লাগিয়ে রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন।
  • চুল অতিরিক্ত তেলতেলে হলে এই হেয়ার প্যাকটি ব্যবহার করুন। ১টি ডিমের কুসুমের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ভেজা চুলে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • আধা কাপ মেয়োনিজের সঙ্গে ৪ টেবিল চামচ গ্লিসারিন ও ৩ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। হেয়ার প্যাকটি ভেজা চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

তথ্য: বোল্ডস্কাই 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম