ইফতারে টম-ইয়াম স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
১৮ মে ২০১৯, ২০:১৪আপডেট : ১৮ মে ২০১৯, ২০:১৫

ইফতারে এমন একটি খাবার খাওয়া প্রয়োজন যেটি পানি ও পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ করবে। সেক্ষেত্রে টম-ইয়াম স্যুপ হতে পারে আদর্শ পছন্দ। জেনে নিন টম-ইয়াম স্যুপ তৈরির পদ্ধতি। ইফতারে টম-ইয়াম স্যুপ

উপকরণ:

মুরগির স্টক ৬ কাপ

মাঝারি সাইজের চিংড়ি ২৫০ গ্রাম

আদা ১ টুকরা

লেবু পাতা ৪-৫টা

লেমন গ্রাস ২টা

মাশরুম টুকরা ২ টেবিল চামচ

ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

টেস্টিং লবণ ১ চা চামচ

চিনি ২ চা চামচ

ফিশ সস ৩ টেবিল চামচ

লেবুর রস ১ টেবিল চামচ

লবণ পরিমাণমতো

টম-ইয়াম পেস্ট ২ চামচ

পেঁয়াজ পাতা কুচি ২ টেবিল চামচ

সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ

স্টক তৈরি: আধ কেজি মুরগী, পানি ৪ লিটার, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা এক চা চামচের  চার ভাগের একভাগ, লবণ পরিমাণ মতো, তেজপাতা ১টা। সব উপকরণ ৪ লিটার পানিতে দিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। পানি কমে প্রায় অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে।

টম-ইয়াম পেস্ট তৈরি: পেঁয়াজ আধা কেজি, রসুন ২০০ গ্রাম, তেঁতুল ৫০ গ্রাম, মিষ্টি মরিচ গুঁড়া ১০০ গ্রাম, টমেটো পেস্ট-২ টেবিল চামচ, চিনি ২ চা চামচ, লবণ আধা চা চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো। তেতুল ও টমেটো পেস্ট বাদে সব উপকরণ, সামান্য তেলে ভেজে নিতে হবে। এর পর তেঁতুল ও  টমেটো পেস্ট মিশিয়ে ভালোমতো পেস্ট করে নিলেই তৈরি হয়ে গেল টম-ইয়াম পেস্ট। চাইলেই ফ্রিজে এই পেস্ট সংরক্ষণ করতে পারেন।

প্রণালি: চিংড়ি মাছের মাথা ও খোসা ফেলে লেজ রেখে দিতে হবে। স্টক চুলায় দিয়ে চিংড়ি মাছ ও বাকি সব উপকরণ পর্যায়ক্রমে দিয়ে লবণ ঠিক আছে কি না দেখতে হবে। এরপর টম-ইয়াম পেস্ট মিশিয়ে একবার ফুটিয়ে নিন। গরম গরম চিপস দিয়ে পরিবেশন করুন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক