ঈদে নতুন ট্রেন্ড ব্লক কটনে ‘ব্র্যানশ্যে’

লাইফস্টাইল ডেস্ক
২০ মে ২০১৯, ১৬:২৩আপডেট : ২০ মে ২০১৯, ১৬:২৫

ঈদে নতুন ট্রেন্ড ব্লক কটনে ‘ব্র্যানশ্যে’ ইউরোপের সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ড ‘ব্র্যানশ্যে’ শব্দটি বেশ আলোচিত। ক্যাজুয়াল ট্রেন্ডি নিত্যদিনকার পোশাক ফরাসি ফ্যাশনে ব্র্যানশ্যে নামে আলোচিত। সেই ব্র্যানশ্যে নিয়ে এবারের ঈদে পোশাক ডিজাইন করেছে ফার্স্ট ফ্যাশন স্টার্টআপ অরাম বাংলাদেশ।

ব্লক প্রিন্ট ও কটন কাপড়ের মাধ্যমে ঈদে ভিন্ন-ধারার পোশাক বাজারে এনেছে ডিজাইন হাউজটি। ট্রেন্ডি আউট-ফিট, মিনিমালিস্টিক কালার টোন, সিগনেচার প্যাটার্ন আর উপমহাদেশের আবহাওয়ার ভিন্নতায় কটন কাপড়ের ওপর নকশা তৈরি করা হয়েছে।

অরাম বাংলাদেশের প্রধান কর্মকর্তা নিশাত আনজুম জানান, ঈদ উপলক্ষে পোশাকে আমরা নজরকাড়া ডিজাইনে যেমন মনোযোগ দিয়েছি, তেমনি ক্রেতাদের স্বাচ্ছন্দ্যবোধের দিকেও খেয়াল রাখছি আমরা। ঈদ উৎসবে বিকেলের দিকে উষ্ণ আবহাওয়াতে ঘোরাঘুরি আর পারিবারিক আড্ডায় অরামের পোশাকগুলো দারুণ মনোমুগ্ধকর।

রিটেইল স্টোর ও অনলাইন থেকে কেনা যাবে ব্র্যানশ্যে পোশাকগুলো। এবারের ঈদের ভিন্নমাত্রার ব্র্যানশ্যে পোশাকগুলোর নকশা করেছেন আলোচিত ব্লক ডিজাইনার লোপা। অরামের ফেসবুক পেইজ থেকে প্রিঅর্ডার করা যাবে বিভিন্ন পোশাক।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম