ইফতারে স্বাস্থ্যকর ‘রোজ মোমো’

লাইফস্টাইল ডেস্ক
২১ মে ২০১৯, ১৭:০১ আপডেট : ২১ মে ২০১৯, ১৭:০৩
image

ইফতারে তেলবিহীন স্বাস্থ্যকর খাবার রাখতে চাইলে মোমো হতে পারে চমৎকার আইটেম। জেনে নিন কীভাবে খুব সহজে বানাবেন চিকেন রোজ মোমো।

ইফতারে স্বাস্থ্যকর ‘রোজ মোমো’

উপকরণ

ময়দা- ১ কাপ
লবণ- স্বাদ মতো
চিকেন কিমা- ২ কাপ
কাঁচামরিচ কুচি- স্বাদ মতো
পেঁয়াজ কুচি- কোয়ার্টার কাপ
ধনেপাতা কুচি- কোয়ার্টার কাপ
আদা বাটা- ১ চা চামচ
সয়াসস- ১ চা চামচ
গাজর কুচি-  ৩ টেবিল চামচ
সাদা গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
প্রস্তুত প্রণালি
ময়দার সঙ্গে স্বাদ মতো লবণ মিশিয়ে নিন। কুসুম গরম পানি অল্প অল্প করে মিশিয়ে ডো তৈরি করুন। ভেজা কিচেন পেপার দিয়ে ১৫ মিনিট ঢেকে রাখুন ডো।
চিকেন কিমার সঙ্গে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, সয়াসস ও সাদা গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিন। চাইলে বাঁধাকপিও দিতে পারেন।
ডো থেকে সামান্য অংশ নিয়ে বড় করে রুটি বেলে নিন। খুব বেশি মোটা কিংবা পাতলা হবে না রুটি। এবার তিন সাইজের গোল রিঙ দিয়ে রুটি কেটে নিন। বয়ামের পরিষ্কার ঢাকনা ব্যবহার করতে পারেন। কেটে নেওয়া বড় রুটি ডান দিকে আঙুলের সাহায্যে পানি লাগিয়ে মাঝারি রুটি রাখুন। একইভাবে মাঝারি রুটির ডান সাইডে পানি লাগিয়ে ছোট রুটি রাখুন। লম্বা করে মাংসের পুর দিয়ে ছোট রুটির পাশ থেকে মুড়ে নিন। গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন হাত দিয়ে।
প্যানে পানি গরম করুন। পানি ফুটে উঠলে শটিমার বা বড় ছাঁকনি দিন উপরে। মোমো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ১৫ মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে চমৎকার রোজ মোমো।    

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন আমির পেলো জামায়াতের ২৭ জেলা-মহানগর শাখা
নতুন আমির পেলো জামায়াতের ২৭ জেলা-মহানগর শাখা
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ
‘নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে’ 
‘নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে’ 
রফতানি ব্যাহত, কারখানায় আগুন: কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প?
রফতানি ব্যাহত, কারখানায় আগুন: কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প?
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি