পথশিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ জুন ২০১৯, ২১:৩০আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:৩২

পথশিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি ঈদে সমাজের সুবিধা বঞ্চিত এবং এতিম বাচ্চাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে সময় ফাউন্ডেশন ইফতার ও ঈদ পোশাক বিতরণ করেছে। ঈদকে সামনে রেখে কড়াইল বস্তির এক স্কুলের ছাত্র-ছাত্রী ও খিলগাঁও এতিমখানার সাড়ে চারশ’ বাচ্চার মাঝে ইফতার ও ঈদের জামা-কাপড় বিতরণ করা হয়।

এসময় শিশুদের সঙ্গে ইফতার করেন সময় ফাউন্ডেশনের এর প্রধান উপদেষ্টা জনাব তানভীর ইসলাম খান, ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জিএম শরীফসহ আরও অনেকে।

সময় ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই পথশিশুদের জন্য কাজ করে আসছে। এর আগেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠনটি।

ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌধুরী জানান, ইফতার বা ঈদের কাপড় বিতরণ ছাড়াও শীতের কাপড় বিতরণ, শিক্ষা উপকরণ দেওয়ার মতো কাজ করে আসছে তারা। ভবিষ্যতে এইসব শিশুর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো প্রাতিষ্ঠানিক কাজ করার পরিকল্পনা রয়েছে সময় ফাউন্ডেশনের।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম