ত্বকের বলিরেখা দূর করে আম

মেহনাজ বিনতে ওয়াহিদ
১৮ জুন ২০১৯, ১৩:১৭আপডেট : ১৮ জুন ২০১৯, ১৫:১৮
image

রসালো আম কেবল খেতেই সুস্বাদু নয়, এটি ত্বক ও চুলের যত্নেও অনন্য। ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পাকা আম ত্বকের বলিরেখা দূর করে। পাশাপাশি ত্বকের রোদে পোড়া দাগ দূর করে ও চুল ঝলমলে করে।

পাকা আম
বডি স্ক্রাবার হিসেবে
আধা কাপ পাকা আমের চটকে ২ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ চিনি ও ৫ থেকে ৭ ফোঁটা অরেঞ্জ এসেনশিয়াল অয়েল মেশান। মিশ্রণটি গোসলের সময় ঘষে ঘষে ত্বকে লাগান। উজ্জ্বল ও টানটান হবে ত্বক।
রোদে পোড়া দাগ দূর করতে
১ টেবিল চামচ আমের সঙ্গে ২ টেবিল চামচ বেসন মেশান। ১ টেবিল চামচ আমন্ড গুঁড়া ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
ময়েশ্চারাইজার হিসেবে
আমের খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। ২ টেবিল চামচ আমের খোসা গুঁড়ার সঙ্গে সমপরিমাণ ম্যাংগো এক্সট্রাক্ট ও মাখন মিশিয়ে নিন। ১ চা চামচ অলিভ অয়েল ও কয়েক ফোঁটা পিপারমিন্ট অয়েল মিশিয়ে ফ্রিজে রেখে দিন মিশ্রণটি। ব্যবহারের আগে ফ্রিজ থেকে বের করে ত্বকে লাগান।  
চুলের যত্নে
কেবল ত্বকের যত্নে নয়, চুলের যত্নেও অতুলনীয় পাকা আম। আম চটকে একটি ডিমের কুসুম ও ২ টেবিল চামচ টক দই মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৪০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: ফেমিনা 

/এনএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম