নিত্যদিনের টুকিটাকি

লাইফস্টাইল ডেস্ক
২৯ জুন ২০১৯, ১৭:৪৬আপডেট : ২৯ জুন ২০১৯, ১৭:৪৮

সংসারে কাজ করতে গেলে হ্যাপা হবে এটাই স্বাভাবিক। আর হ্যাপা টপকে সংসার সচল রাখতে আপনাকে নিতে হবে কৌশলের আশ্রয়। সংসার আসলে ঝামেলামুক্ত হয় নিজ গুণে। টুকটাক কৌশল আপনি নিজেই মেনে চলুন... নিত্যদিনের টুকিটাকি

১) সকালে বুয়া আলু কেটে দিয়ে গেছে রান্না করা হয়নি সময়ের অভাবে। দেখলেন আলুতে দাগ পড়ে গেছে। হলুদ মরিচ দিয়ে রান্নার পরও আলুর রঙ কালো হয়ে আছে। আলু কাটার পর ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন ঘণ্টাখানেক। এরপর পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিন। ছিলে রাখা আলু বেশিদিন রাখতে চাইলে একটু ভাঁপিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন।

২) টমেটো বেশি দিন রাখতে চাইলে, ফ্রিজে না রেখে বাইরে শুস্ক স্থানে ছড়িয়ে রাখুন।

৩) কলা বেশিদিন রাখতে চাইলে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখুন। এতে কলার থোকায় থাকা অন্য কলাগুলো পাকবেও দ্রুত, আবার পাকা কলাগুলোও ভালো থাকবে।

৪) কাঁচা টমেটো বা কাঁচা আম দ্রুত পাকাতে চাইলে কাগজের প্যাকেটে একটি পাকা কলার সঙ্গে এইসব কাঁচা ফল মুড়ে রাখুন সারারাত। সকাল হতেই পেকে যাবে এইসব ফল।

৫) চিনি জমে শক্ত হয়ে যায় প্রায়ই? চিনির কন্টেইনারে কমলা বা লেবুর খোসা ফেলে রাখুন। ঝরঝরে থাকবে আপনার চিনি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম