ব্রিটিশ কাউন্সিলে শিশুদের বইয়ের ইলাস্ট্রেশন প্রদর্শনী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ জুন ২০১৯, ২২:০০আপডেট : ২৯ জুন ২০১৯, ২২:০৪

ব্রিটিশ কাউন্সিলে শিশুদের বইয়ের ইলাস্ট্রেশন প্রদর্শনী শিশুদের জন্য ব্রিটিশ কাউন্সিল সাংস্কৃতিক কেন্দ্র আয়োজন করেছে বই ইলাস্ট্রেশন প্রদর্শনী ‘ড্রয়িং ওয়ার্ডস’'। ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় এবং ওয়াটারস্টোনস ইউকে চিলড্রেনস লরিয়েট, লরেন  চাইল্ড এর তত্ত্বাবধানে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটি ঢাকার ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে ২৮ জুন থেকে শুরু হয়েছে। এটি  ১১ জুলাই পর্যন্ত চলবে। এদিকে কক্সবাজারের জেলা সরকারি গণগ্রন্থাগারে আজ ২৯ শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। এটি চলবে ৩০ জুন পর্যন্ত।

ড্রয়িং ওয়ার্ডস প্রদর্শনীগুলোতে যুক্তরাজ্যের ১০ জন ইলাস্ট্রেটরের কাজ প্রদর্শন করা হচ্ছে, যাদের কাজগুলো সমসাময়িক ব্রিটিশ পিকচার বুক ইলাস্ট্র্রেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিল্পীদের মাঝে কয়েকজন প্রতিষ্ঠিত শিল্পী রয়েছেন যারা ইলাস্ট্রেশন নিয়ে তাদের চর্চা অব্যাহত রেখেছেন। অনেকে আবার এই বিষয়ে তাদের ক্যারিয়ার শুরু করেছেন, যারা এই শিল্পমাধ্যমটিকে নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়।

ব্রিটিশ ইলাস্ট্রেটর এমিলি হিউজেস ২৮ জুন প্রদর্শনীটির উদ্বোধন করেন। প্রদর্শনীগুলোতে এমিলি'র ইলাস্ট্রেশন ‘ওয়াইল্ড’ প্রদর্শন করা হবে। এছাড়াও, ঢাকায় অবস্থানকালে এমিলি ঢাকা এবং কক্সবাজারে শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণমূলক কর্মশালায় অংশগ্রহণ করবেন।

প্রদর্শনীগুলো সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগ্রহীরা বিনামূল্যে প্রদর্শনীগুলোতে অংশগ্রহণ করতে পারবে।

ড্রয়িং ওয়ার্ডসের ধারণা এসেছে ‘ম্যাজিক পেন্সিল’ নামক শিশুতোষ বই ইলাস্ট্রেশনের একটি ভ্রাম্যমান প্রদর্শনী থেকে। যুক্তরাজ্যের চিলড্রেনস লরিয়েট কুইন্টিন ব্লেইক ২০০২ সালে প্রথম শিশুদের জন্য ইলাস্ট্রেশন নির্বাচিত করে। যেখানে লরেন চাইল্ডের কাজও অন্তর্ভুক্ত হয়। ড্রয়িং ওয়ার্ডস আমাদের শিশুতোষ ইলাস্ট্রেশন এবং নতুন প্রজন্মের ইলাস্ট্রেশন শিল্পীদের সাথে পরিচয়ের সুযোগ করে দিবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম