শুষ্ক চুল ঝলমলে করে কলার প্যাক

লাইফস্টাইল ডেস্ক
২৮ জুলাই ২০১৯, ১৪:০০আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৪:৫৭
image

ধুলাবালি ও রোদে চুল হারিয়ে ফেলে স্বাভাবিক সৌন্দর্য। এছাড়া কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহারের কারণেও চুল শুষ্ক হয়ে ভেঙে যেতে পারে। এ ধরনের চুলে প্রাণ ফেরাতে কলার হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। এই প্যাক সপ্তাহে একবার ব্যবহার করলে চুল যেমন ঝলমলে হবে, তেমনি কমে যাবে চুল পড়াও।  

শুষ্ক চুল ঝলমলে করে কলার প্যাক

যা যা লাগবে
১টি পাকা কলা
১ টেবিল চামচ অলিভ অয়েল
১ টেবিল চামচ আমন্ড অয়েল
১ টেবিল চামচ মধু
২ টেবিল চামচ দুধ
১টি ডিম
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
কলা চটকে নিন। ডিম ফেটিয়ে কলার সঙ্গে মেশান। এরপর একে একে বাকিসব উপকরণ দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন। চাইলে ব্লেন্ড করতে পারেন। চুল ভাগ করে আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগান হেয়ার প্যাকটি। উঁচু করে বেঁধে রাখুন চুল। চাইলে শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন। ৩০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর ভেষজ শ্যাম্পু ব্যবহার করে ভালো করে পরিষ্কার করুন চুল। কন্ডিশনার ব্যবহার না করলেও চলবে। প্রাকৃতিক বাতাসে চুল শুকিয়ে নিন।

তথ্য: মেকআপ অ্যান্ড বিউটি 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি