শক্তি জোগাবে চিকেন কর্নস্যুপ

লাইফস্টাইল ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ১৯:৫১আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:১২

চারদিকে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ। এ সময় আক্রান্ত সবাইকে চিকিৎসকরা পানি জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন। শুধু পানি খেতে কতটুকুই বা ভালো লাগে, তাই এ সময় স্যালাইন, ডাবের পানি, যেকোনও জ্যুস অথবা স্যুপ খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাইরে থেকে স্যুপ না কিনে ঘরেই বানিয়ে ফেলতে পারেন চিকেন কর্ন স্যুপ, যা আপনাকে শক্তি দেবে, তরলের চাহিদাও পূরণ করবে। রোগীর সেবা করতে করতে যে ব্যক্তি নিজে অসুস্থ হয়ে যাচ্ছেন তিনিও দিব্যি এই স্যুপ খেয়ে নিতে পারেন শক্তি সঞ্চয় করার জন্য। শক্তি জোগাবে চিকেন কর্নস্যুপ

উপকরণ:

মুরগির বুকের মাংস- ১০০ গ্রাম

সুইট কর্ন বা সিদ্ধ ভুট্টাদানা- ২ কাপ

কাঁচামরিচ কুচি- ১ চা চামচ

কর্ন ফ্লাওয়ার- ১ টেবিল চামচ

টমেটো- ১টি

ধনেপাতা- কয়েকটি

তেল ও লবণ- স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী:

চুলায় প্যান বসিয়ে পানি দিন। মুরগির মাংস টুকরা করে ফুটন্ত পানিতে দিয়ে দিন। চাইলে এক চিমটি হলুদ গুঁড়া দিতে পারেন পানিতে। ১০ মিনিট পর পানি ফেলে মুরগির সিদ্ধ টুকরাগুলো তুলে রাখুন। আরেকটি প্যানে তেল গরম করে সুইট কর্ন দিয়ে দিন। প্যানে পানি দিয়ে দিন। মরিচ কুচি ও সিদ্ধ মুরগির মাংস দিয়ে দিন। একটি ছোট পাত্রে পানি ও কর্ন ফ্লাওয়ার একসঙ্গে মেশান। মিশ্রণ যেন দলা না হয় সেদিকে খেয়াল রাখবেন। মিশ্রণটি প্যানে দিয়ে নাড়তে থাকুন। স্বাদ মতো লবণ দিন। ১০ থেকে ১৫ মিনিট চুলায় রেখে নামিয়ে টমেটোর টুকরা ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন সুইট কর্নস্যুপ।

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক