ফুড টেক প্রতিষ্ঠানের পরিবেশবান্ধব উদ্যোগ

লাইফস্টাইল ডেস্ক
০৫ আগস্ট ২০১৯, ১৯:৪০আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৪:৪৮

ফুড টেক প্রতিষ্ঠানের পরিবেশবান্ধব উদ্যোগ দেশের সর্বপ্রথম অন-ডিমান্ড অনলাইন ফুড ডেলিভারি ও ফুড টেকনোলজি প্রতিষ্ঠান হাংরিনাকি গ্রহণ করেছে পরিবেশবান্ধব উদ্যোগ। খাবার সরবরাহকারী প্রয়োজনীয় বাইসাইকেলগুলোকে পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাহনে বদলে দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এই বছরের শেষার্ধে তারা তাদের দুশতাধিক মোটরসাইকেলের বদলে সমান সংখ্যক পরিবেশ সহায়ক বিদ্যুৎ-চালিত বাইসাইকেল দিয়ে গ্রাহকদের কাছে অর্ডারকৃত খাবার পৌঁছে দেওয়া শুরু করবে, একই সাথে তাদের প্রতিটি স্থানীয় হাব অফিসে সৌর-বিদ্যুৎচালিত চার্জিং স্টেশনও স্থাপন করবে।

পরিবেশ দূষণরোধে কোম্পানিটি তাদের ডেলিভারি কাজে নিয়োজিত সব ধরনের পেট্রোল-চালিত যান এই বছরের ভেতরই ব্যবহার করা বন্ধ করে দিবে বলে সিন্ধান্ত নিয়েছে। ২০২০ সালের ভেতর আরো ৫০০টি বিদ্যুৎ-চালিত বাইসাইকেল তাদের ডেলিভারি সেবা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে। উল্লেখ্য, বাংলাদেশের ফুড ডেলিভারি কোম্পানিগুলোর মধ্যে হাংরিনাকিই সর্বপ্রথম এ ধরনের উদ্যোগ গ্রহণ করলো।

২০১৩ সালে পথচলার শুরু থেকে গত ৬ বছরে হাংরিনাকি তাদের ৪ হাজার রেঁস্তোরা-অংশীদারদের এক সুবিশাল নেটওয়ার্কের মাধ্যমে ৫ লক্ষাধিক গ্রাহককে সেবা দিয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার আর নারায়াণগঞ্জ জুড়ে। ডেলিভারি মোটর সাইকেল থেকে নির্গত কার্বন ধোঁয়া ও পরিবেশের উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে কোম্পানি কর্তৃপক্ষ শুরু থেকেই সচেতন ছিল। তার ফলশ্রুতিতেই তারা ‘শূন্য কার্বন নির্গমন’-এর লক্ষ্য অর্জন করার ব্যাপারে পরিকল্পনা করছিল, আর এই ঘোষণাটি হচ্ছে তাদের সেই লক্ষ্য অর্জনের পথে প্রথম পদক্ষেপ।

কোম্পানির সহ-কার্যনির্বাহী ইব্রাহিম বিন মহিউদ্দিন বলেন, ‘দেশে ফুড ডেলিভারির বাজার ক্রমেই বিস্তৃত হচ্ছে, হাংরিনাকিও প্রতি বছর আগের বছরের তুলনায় বড় হচ্ছে, সুতরাং এখনই যথাযথ ব্যবস্থা না নিলে আমাদের কার্বন নির্গমনসামনের দিনগুলোতে আরও বাড়বে বৈ কমবে না। আর আমরা শুধু যে পরিবেশবান্ধব হতে যাচ্ছি তাই নয়, ইতিমধ্যেই ডেলিভরির সময়, খাবারের মান আর আমাদের ডেলিভারি এজেন্টদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার বিষয়ে  আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছি।’

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম