ডিমের খোসার ৬ ব্যবহার

মেহনাজ বিনতে ওয়াহিদ
১৫ আগস্ট ২০১৯, ১৬:০০আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৬:০০
image

ফেলে না দিয়ে বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারেন ডিমের খোসা। রূপচর্চা থেকে শুরু করে গৃহস্থলির নানা কাজ সহজ করবে এটি। 

ডিমের খোসার ৬ ব্যবহার

  • কফির অতিরিক্ত তিতকুটে হয়ে গেছে? ডিমের খোসার গুঁড়া মিশিয়ে দিন ১ চিমটি পরিমাণে। চামচ দিয়ে নেড়ে মিনিট কয়েক অপেক্ষা করুন। কমে যাবে কফির তিতকুটে ভাব।
  • বাগানের গাছ পোকামুক্ত রাখতে গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়ো করে ছড়িয়ে দিন।
  • ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও মিনারেল রয়েছে যা বাগানের মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে। ডিমের খোসা গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে নিন।
  • ত্বকের যত্নেও অনন্য ডিমের খোসা। একটি ডিমের সাদা অংশের সঙ্গে একটি বা বা দুটি ডিমের খোসা ভালো করে গুঁড়ো করে মিশিয়ে নিন। মুখে ১৫ মিনিট মতো লাগিয়ে রাখুন প্যাকটি। কুসুম গরম পানি দিয়ে আলতো করে ঘষে উঠিয়ে ফেলুন। ত্বকের কালচে ভাব দূর হবে। এছার ব্রণ দূর করতেও কার্যকর এটি।
  • বাসনের পোড়া ও শক্তিশালী দাগ দূর করতে ডিমের খোসা ব্যবহার করুন ডিশ ওয়াশিং সোপের সঙ্গে।
  • অনেক সময় রান্নাঘরের সিঙ্কে বা বেসিনের পাইপে ময়লা জমে পানি যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। ডিমের খোসা খুব মিহি করে গুঁড়া করে সিঙ্কে বা বেসিনের ছাঁকনির মধ্যে দিয়ে দিন। বেশি করে পানি ঢেলে দিন। পাইপের ভেতরে জমে থাকা ময়লা দূর হবে।

তথ্য: জি নিউজ 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম