টিফিনে চকোলেট ফ্রুট কেক

লাইফস্টাইল ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ১৯:১৪আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৯:১৬

বাচ্চাদের টিফিনে স্বাস্থ্যসম্মত কী খাবার দেবেন এমন চিন্তায় অস্থির অধিকাংশ মা। ঝামেলা এড়াতে অনেকেই রেডিমেড খাবারের দিকে ঝুঁকছেন। তবে রেডিমেড খাবার যতটা এড়ানো যায় ততটাই ভালো। ভাজাভুজিও কম দেওয়া গেলে ভালো। কেকটা কম বেশি সব বাচ্চাই পছন্দ করে। তাই টিফিনে দিতে পারেন ফ্রুট কেক। খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন ফ্রুট কেক। জেনে নিন এর রেসিপি... টিফিনে চকোলেট ফ্রুট কেক

উপকরণ

ডিম- ৩টি

চিনি- ১ কাপ

সয়াবিন তেল- ১ কাপ

ময়দা- ১ কাপ

বেকিং পাউডার- দেড় চা চামচ

চকোলেট পাউডার- আড়াই টেবল চামচ  

শুকনো ফল

কিসমিস- ২ টেবিল চামচ

কালো কিসমিস- ৪ টেবিল চামচ

মোরব্বা কুচি- ২ টেবিল চামচ

চেরি- কয়েকটি

বাদাম- ৪ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

কেক তৈরি করবেন যে মোল্ডে সেখানে সামান্য তেল ব্রাশ করে নিন। খানিকটা ময়দা ছিটিয়ে নিন মোল্ডে। একটি পাত্রে ডিম ফেটে নিন। চিনি মিশিয়ে নিন ডিমে। সয়াবিন তেল ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। চালনি দিয়ে ময়দা, চকোলেট পাউডার ও বেকিং পাউডার চেলে ডিমের মিশ্রণে দিয়ে দিন। এরপর ভালো করে মিশিয়ে নিন সব উপকরণ। ঘন ব্যাটার তৈরি করে নিন।

ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিন ব্যাটারে। মোল্ডে মিশ্রণটি ঢেলে দিন। অভেনে  বেক করে নিন। অভেন না থাকলে চুলায় করে নিতে পারেন। মোটা তাওয়া বসিয়ে নিয়ে তার ওপর কেকের মোল্ড বসিয়ে ঢেকে দিন। ৩০ মিনিটে হয়ে যাবে কেক।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম