তেলাপোকা দূর হবে ওষুধ ছাড়াই

লাইফস্টাইল ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ১৮:২২আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৮:৩৬

যত্রতত্র তেলাপোকার আনাগোনা থামাতে ইনসেক্ট কিলার বা পোকামাকড় মারার ওষুধই ব্যবহার করি আমরা। তবে এগুলো  স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, তেমনি ঘর থেকে তেলাপোকা পুরোপুরি দূর করতেও অক্ষম। ঘরোয়া উপায়ে কীভাবে সহজেই তেলাপোকা দূর করবেন জেনে নিন।

তেলাপোকা দূর হবে ওষুধ ছাড়াই

  • গ্রিন্ডারে বেশ কয়েকটি তেজপাতা গুঁড়া করে ছড়িয়ে দিন রান্নাঘর ও ঘরের কোণে। তেলাপোকা আসবে না।
  • এক লিটার পানিতে একটি রসুনের কোয়া, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া এবং ১টি পেঁয়াজ বেটে মেশান। এক ঘণ্টা পর ১ টেবিল চামচ লিকুইড সোপ মিশিয়ে দ্রবণটি তেলাপোকার বাসায় ছিটিয়ে দিন। চলে যাবে তেলাপোকা।
  • আলমারিতে লবঙ্গ রেখে দিন। তেলাপোকা দূর হবে।
  • সমপরিমাণে বোরিক পাউডার ও চিনি মিশিয়ে নিন। মিশ্রণটি রান্নাঘরের আলাদা আলাদা কোণে রেখে দিন।
  • তেলাপোকা ন্যাপথালিনের গন্ধ সহ্য করতে পারে না। যেখানে তেলাপোকা বেশি আসে সেখানে কয়েকটি ন্যাপথালিন ছড়িয়ে দিন। কমে যাবে তেলাপোকা।
  • রান্নাঘরে নিম তেল রাখতে পারেন। নিম পাতার গুঁড়ো ছিটিয়ে দিলেও উপকার পাবেন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লির কাছে মাথানত করে সরকার তিস্তা মহাপরিকল্পনা থেকে সরেছে: নাহিদ ইসলাম
দিল্লির কাছে মাথানত করে সরকার তিস্তা মহাপরিকল্পনা থেকে সরেছে: নাহিদ ইসলাম
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
তিস্তার পানি বাড়তে পারে, ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার